সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বাক্কোর ইফতার মাহফিল

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বাক্কোর ইফতার মাহফিল
১৫ মার্চ, ২০২৬ ০৩:৪২  

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের সম্মানে ১৪ মার্চ, শনিবার  ইফতার মাহফিল করে ১৪ মার্চ ২০২৬, শনিবার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

ঢাকার নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি,  সদস্য এবং সচিবালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে বাক্কো প্রতিনিধিগণ মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং একসাথে ইফতার করেন।  

এ সময় বাক্কো কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “প্রযুক্তিনির্ভর সেবা খাতের সংগঠন হিসেবে বাক্কো শুধু শিল্পখাতের উন্নয়নেই কাজ করছে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগ করা সংগঠনটির অন্যতম অঙ্গীকার”। 

ইফতারের পূর্বমুহুর্তে এতিমখানার শিশুদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজনে মাদরাসা কর্তৃপক্ষ বাক্কোর এই উদ্যোগকে স্বাগত জানান এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি এমন মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে আরও শক্তিশালী করবে। 

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে