বছরের ফ্রি গ্রোসারি জেতার সুযোগ
ষষ্ঠ বর্ষপূর্তিতে প্যান্ডামার্টের ৭০ শতাংশ ছাড়
- প্যান্ডামার্টের ষষ্ঠ বর্ষপূর্তিতে ৫ হাজার পণ্যে ছাড়
- উপহার হিসেবে থাকছে প্রতিদিন বিশেষ গিফট বক্স
- সর্বোচ্চ কেনাকাটায় ৬ জন পাবেন ফ্রি গ্রোসারি
স্বল্পসময়ে ডেলিভারি ও হাইপারলোকাল সাপ্লাই চেইন প্রযুক্তির মাধ্যমে আধুনিক কুইক-কমার্স (কিউ-কমার্স) সেবায় দেশের শীর্ষস্থান ধরে রেখে ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে অনলাইন গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম প্যান্ডামার্ট। এই মাইলফলক উপলক্ষে ফুডপ্যান্ডা বাংলাদেশের আওতাধীন প্ল্যাটফর্মটিতে ৫ হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় ও লাইফস্টাইল পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য প্রতিদিন বিশেষ উপহার এবং এক বছরের জন্য বিনামূল্যে সম্পূর্ণ গ্রোসারি সামগ্রী জেতার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
৬ অক্টোবর, মঙ্গলবারর ফুডপ্যান্ডার পক্ষ থেকে জানানো হয় যে পুরো অক্টোবর মাসজুড়ে এই বিশেষ অফার কার্যকর থাকবে। ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন প্রথম ৫০০ জন ক্রেতা ভাউচার ও ছাড়ের পর ন্যূনতম ১ হাজার ৪৯৯ টাকার পণ্য অর্ডার করলেই পাচ্ছেন বিশেষ অ্যানিভার্সারি গিফট বক্স।
এ ছাড়া প্রযুক্তিভিত্তিক গ্রাহক সম্পৃক্ততার অংশ হিসেবে শুরু হয়েছে ‘ওয়ান ইয়ার ফ্রি গ্রোসারি চ্যালেঞ্জ’। এতে অংশ নিতে ক্রেতাদের পুরো অক্টোবর মাসে অন্তত পাঁচটি পৃথক অর্ডার সম্পন্ন করতে হবে। মাসের শেষে সর্বোচ্চ মূল্যের কেনাকাটা সম্পন্নকারী গ্রাহকদের ডেটা বিশ্লেষণ করে ছয়জনকে বিজয়ী নির্বাচন করা হবে, যাঁরা পাবেন এক বছরের জন্য বিনামূল্যে গ্রোসারি সামগ্রী। উভয় অফারের ক্ষেত্রেই অর্ডারের নিট মূল্য কমপক্ষে ১ হাজার ৪৯৯ টাকা হতে হবে।
কিউ-কমার্স খাতের এই প্রবৃদ্ধি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান জানান, গত ছয় বছরে প্যান্ডামার্ট একটি নির্ভরযোগ্য অনলাইন গ্রোসারি ও লাইফস্টাইল ডেলিভারি প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। গ্রাহকদের দৈনন্দিন চাহিদা মেটাতে কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও ঝামেলাহীন করতে প্ল্যাটফর্মটির অ্যালগরিদম ও ইনভেন্টরি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। দেশজুড়ে ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহারের পাশাপাশি প্যান্ডামার্টও সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিযোগিতামূলক দামে নিত্যনতুন পণ্য সরবরাহ এবং নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে আগামী দিনেও এই প্রযুক্তিভিত্তিক শপিং অভিজ্ঞতাকে আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ফুডপ্যান্ডা অ্যাপের ডেডিকেটেড প্যান্ডামার্ট বিভাগে প্রবেশ করে গ্রাহকরা সরাসরি এসব সুবিধা উপভোগ করতে পারছেন।
//ডিবিটেক/এএইচসি/এসএমপি/বিপিও//





