ফ্রিজ কনডেন্সারে তামার জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
• মাইক্রোচ্যানেল ও জ্যাম-কোটিং প্রযুক্তিতে আধুনিক ফ্রিজের কনডেন্সার রূপান্তর।
• ১৪ শতাংশ রেফ্রিজারেন্ট হ্রাস ও ১০–২০ গুণ বেশি ক্ষয়রোধ সক্ষমতা।
• পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাস ও পলিমার স্তরে দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা।
রেফ্রিজারেশন ও তাপ প্রকৌশলের অগ্রগতির সাথে সাথে ফ্রিজের কনডেন্সারে সনাতন তামার পাইপের বিকল্প হিসেবে আধুনিক প্রযুক্তি ও বিকল্প ধাতুর ব্যবহার বাড়ছে। আধুনিক রেফ্রিজারেটরে কেবল তাপ পরিবাহিতা নয়, বরং জ্বালানি সাশ্রয়, ওজন হ্রাস, পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে অ্যালুমিনিয়াম, জিংক-অ্যালুমিনিয়াম-ম্যাগনেসিয়াম (ZAM) কোটেড স্টিল ও অল-অ্যালুমিনিয়াম মাইক্রোচ্যানেল হিট এক্সচেঞ্জার প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হচ্ছে।
২০ আগস্ট, বৃহস্পতিবার দেশের গিগটেক কোম্পানি ওয়ালটনের প্রকৌশলীরা জানান, সাধারণ গোলাকার টিউবের পরিবর্তে মাইক্রোচ্যানেল প্রযুক্তির ফ্ল্যাট অ্যালুমিনিয়াম টিউবে একাধিক সূক্ষ্ম চ্যানেল থাকে। এতে কম জায়গায় বেশি তাপ পরিবাহী পৃষ্ঠ তৈরি হওয়ায় ফ্রিজ হালকা হয় এবং রেফ্রিজারেন্ট চার্জ কমে। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব রেফ্রিজারেশন’-এর এক গবেষণায় দেখা গেছে, মাইক্রোচ্যানেল কনডেন্সারের কারণে আর৬০০এ (R600a) রেফ্রিজারেন্ট চার্জ প্রায় ১৪ শতাংশ হ্রাস করা সম্ভব।
দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রেফ্রিরেটর রফতানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ধাতু রক্ষায় জ্যাম (ZAM) কোটিং জিংক, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের একটি সমন্বিত প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে।
নিপ্পন স্টিলের সল্ট-স্প্রে পরীক্ষার তথ্যানুযায়ী, এটি প্রচলিত হট-ডিপ গ্যালভানাইজড স্টিলের চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি ক্ষয়রোধী। ‘করোশন সায়েন্স’ জার্নালে প্রকাশিত গবেষণাতেও সোডিয়াম ক্লোরাইড পরিবেশে এর উচ্চ স্থায়িত্বের প্রমাণ মিলেছে। এছাড়া মেটালিক কোটিংয়ের ওপর হিট-শ্রিংক পলিমার স্লিভ যুক্ত করে তৈরি ‘মাল্টি-লেয়ার প্রোটেকশন’ ধুলাবালি ও লোনা বাতাস থেকে শতভাগ সুরক্ষা দেয়।
যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে, আধুনিক আর৬০০এ রেফ্রিজারেন্ট গ্যাস ও উচ্চমানের কম্প্রেসারের সঙ্গে সামঞ্জস্য রেখে কনডেন্সার নকশা করায় সামগ্রিক কুলিং সিস্টেম অনেক বেশি কার্যকর হয়েছে। ফলে মেরামতের চেয়ে স্থায়িত্ব ও ত্রুটিমুক্ত সেবার দিকেই জোর দিচ্ছে বৈশ্বিক শিল্প খাত।
উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা ও উপকূলীয় লবণাক্ত আবহাওয়ার কারণে বাংলাদেশে জ্যাম কোটিং ও পলিমার সুরক্ষাযুক্ত কনডেন্সার ফ্রিজের আয়ু বাড়াতে অত্যন্ত কার্যকর। ফলে ফ্রিজ নির্বাচনে শুধু কনডেন্সারের ধাতুর ওপর নির্ভর না করে সামগ্রিক কুলিং দক্ষতা, ক্ষয়রোধ ক্ষমতা, বিদ্যুৎ সাশ্রয় এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
//ডিবিটেক/এমএসএম/এসএমই//





