‘লাভ সামলাও’ ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে লক্ষাধিক টাকার ক্যাশ রিওয়ার্ড হস্তান্তর

উপায়-এ নগদ পুরস্কার জিতলেন বিভিন্ন বিজয়ী

  •  উপায়-এর উইকেন্ড ক্যাম্পেইন ‘লাভ সামলাও’-এর উইক ৫-এর বিজয়ী চট্টগ্রামের মিজানুর রহমান এবং উইক ৭-এর বিজয়ী সিলেটের মোঃ সুন্দর মিয়া প্রত্যেকে এক লাখ টাকা ক্যাশ রিওয়ার্ড পেয়েছেন।
  • ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের উইক ৩, ৪ ও ৫-এর বিজয়ী নোয়াখালীর মোঃ এমরান হোসেন, ঢাকার মোসাম্মত মাহমুদা বেগম ও চট্টগ্রামের ফারজানা খাতুন রূপা প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ রিওয়ার্ড লাভ করেছেন।

উপায়-এ নগদ পুরস্কার জিতলেন বিভিন্ন বিজয়ী
১২ অক্টোবর, ২০২৬ ১০:০৩  
১২ অক্টোবর, ২০২৬ ১২:৫৮  

বিকাশমান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে নগদ পুরস্কার হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর, ২০২৬) উপায় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

উপায়-এর উইকেন্ড ক্যাম্পেইন ‘লাভ সামলাও’-এর উইক ৫-এর বিজয়ী চট্টগ্রামের মিজানুর রহমান এবং উইক ৭-এর বিজয়ী সিলেটের মোঃ সুন্দর মিয়া পুরস্কার হিসেবে প্রত্যেকে এক লাখ টাকা ক্যাশ রিওয়ার্ড পেয়েছেন। অন্যদিকে, ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের উইক ৩, উইক ৪ এবং উইক ৫-এর বিজয়ীরা হলেন যথাক্রমে নোয়াখালীর মোঃ এমরান হোসেন, ঢাকার মোসাম্মত মাহমুদা বেগম (তার পরিবর্তে তার ছেলে পুরস্কার গ্রহণ করেন) এবং চট্টগ্রামের ফারজানা খাতুন রূপা (তার পরিবর্তে তার স্বামী পুরস্কার গ্রহণ করেন)। তারা প্রত্যেকে পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ রিওয়ার্ড লাভ করেছেন।

সব বিজয়ীকে অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে দেশজুড়ে চলছে ‘উপায় উন্মাদনা’ ক্যাম্পেইন। গ্রাহকরা উপায়-এ নিয়মিত লেনদেন করে গাড়ি সহ দারুণ সব আকর্ষণীয় উপহার জেতার সুযোগ পেতে পারেন।    //ডিবিটেক/পিআর/এসএমপি/এমভিএনও//