মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি প্রযুক্তির পাশাপাশি গেমিং ও প্রিমিয়াম হোম এন্টারটেইনমেন্টের বিশেষ সুবিধা

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং

বাংলাদেশের বাজারে নতুন 'এইচ-সিরিজ' (H-Series) টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি (OLED) এবং মিনি এলইডি (Mini LED) ডিসপ্লে ক্যাটাগরির এই টিভিগুলোতে যুক্ত করা হয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। প্রিমিয়াম 'R95H' মডেল থেকে শুরু করে গেমিং ও স্পোর্টস ফ্রেন্ডলি বিভিন্ন মডেল এখন দেশজুড়ে স্যামসাংয়ের অনুমোদিত আউটলেটে পাওয়া যাচ্ছে।

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৭  

দেশের গ্রাহকদের হোম এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এইচ-সিরিজের (H-Series) নতুন টিভি লাইনআপ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। এতে মাইক্রো আরজিবি (Micro RGB), ওএলইডি (OLED) এবং মিনি এলইডি (Mini LED) ডিসপ্লের পাশাপাশি যুক্ত করা হয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।

টানা দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী টিভি প্রযুক্তিতে শীর্ষে থাকা স্যামসাংয়ের এই নতুন সংযোজনে বিশ্বের প্রথম উন্নত মাইক্রো আরজিবি প্রযুক্তি স্থান পেয়েছে, যা এখন বাংলাদেশের ক্রেতাদের হাতের নাগালে।

নতুন এই এইচ-সিরিজের শীর্ষ মডেলে রয়েছে প্রিমিয়াম মাইক্রো আরজিবি রেঞ্জের 'R95H'। এছাড়া নিখুঁত কনট্রাস্ট ও আল্ট্রা-ফাস্ট রিফ্রেশ রেটের ওএলইডি সিরিজে রাখা হয়েছে 'S95H' ও 'S85H' মডেল, যা সিনেমা দেখার পাশাপাশি গেমিংকে করে তুলবে দারুণ নিখুঁত ও প্রাণবন্ত।

খেলাধুলার ভক্তদের স্টেডিয়ামের মতো আবহ দিতে আনা হয়েছে মিনি এলইডি 'M70H' মডেল। এতে থাকা ডাইনামিক সাউন্ড প্যাক প্রতিটি ম্যাচ দেখার রোমাঞ্চ বাড়িয়ে দেবে। অন্যদিকে, দৈনন্দিন বিনোদনের জন্য ক্রিস্টাল ইউএইচডি ক্যাটাগরিতে 'UD8500H' ও 'UD9000H' এবং এফএইচডি/এইচডি ক্যাটাগরিতে 'F6000F' ও 'F5000F' সিরিজ চমৎকার রেজোলিউশন নিশ্চিত করবে।

এইচ-সিরিজের অন্যতম আকর্ষণ এর মাইক্রো আরজিবি প্রযুক্তি—যা তুষারকণার চেয়েও ক্ষুদ্র লাল, সবুজ ও নীল লাইট চিপ এবং উন্নত এআই ইঞ্জিনের সমন্বয়ে তৈরি। এর গ্লেয়ার-ফ্রি (Glare-free) স্ক্রিন কোটিং ঘরে বা বাইরের আলো প্রতিফলিত হতে দেয় না। গেমারদের জন্য যুক্ত করা হয়েছে ১৬৫ হার্টজ (165Hz) রিফ্রেশ রেট, এনভিডিয়া জি-সিঙ্ক (NVIDIA G-Sync) ও এএমডি ফ্রি-সিঙ্ক (AMD FreeSync) সাপোর্ট। বিশেষ কিছু মডেলে রয়েছে 'এআই ফুটবল মোড', যা রিয়েল-টাইম এআই বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে।

নতুন এই টিভি লাইনআপের উন্মোচন নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, "ব্যবহারকারীদের বাস্তব জীবনের প্রয়োজনের কথা মাথায় রেখে আমরা গত ২০ বছর ধরে বিশ্বে টিভি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছি। নতুন এইচ-সিরিজের মাধ্যমে আমরা উচ্চমানের টিভি প্রযুক্তিকে আরও সহজলভ্য ও উপভোগ্য করে তুলছি।"

নতুন স্যামসাং এইচ-সিরিজের টিভিগুলো এখন সারা দেশের অনুমোদিত স্যামসাং আউটলেট ও পার্টনার খুচরা দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।

//এমআরআর/ এমআই/এসপিও//