আধুনিক ডিজিটাল পেমেন্ট ও ভ্রমণ সুবিধায় নতুন মাত্রা

মিডল্যান্ড ব্যাংক চালু করল প্রিমিয়াম ভিসা সিগনেচার কার্ড

  • মিডল্যান্ড ব্যাংক ৪০ লাখ টাকা পর্যন্ত লিমিটের ভিসা সিগনেচার কার্ড এনেছে
  • এতে ৮ গুণ রিওয়ার্ড পয়েন্ট, এনএফসি কন্ট্যাক্টলেস ও ইএমআই সুবিধা রয়েছে
  • বিনামূল্যে এমএফএস অ্যাড মানি ও ডুয়াল কারেন্সি সাপোর্ট পাবেন কার্ডধারীরা

মিডল্যান্ড ব্যাংক চালু করল প্রিমিয়াম ভিসা সিগনেচার কার্ড
১৪ অক্টোবর, ২০২৬ ১৪:৪২  

গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং ও আধুনিক পেমেন্ট সুবিধার সমন্বয়ে নতুন ‘ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ১৪ অক্টোবর, বুধবার ঢাকার লেকশোর হোটেলে আনুষ্ঠানিকভাবে কার্ডটির মোড়ক উন্মোচন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানসহ মিডল্যান্ড ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। মিডল্যান্ড ব্যাংক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডটি গ্রাহকদের একটি রিওয়ার্ডিং পেমেন্ট অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ডিজিটাল অ্যান্ড টেকনোলজি-ফার্স্ট ট্র্যাকে চালুর ঘোষণা দেওয়া হয়।

কার্ডটির উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত উচ্চ ক্রেডিট লিমিট, সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত সুবিধা, ডিজিটাল হেলথ চেকআপ প্যাকেজ, প্রতিটি ট্রানজেকশনে ৮ গুণ রিওয়ার্ড পয়েন্ট, ডুয়াল কারেন্সি সাপোর্ট, এক্সক্লুসিভ আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ ও ঢাকার বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং ডিজিটাল এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ সার্ভিস। পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন ই-কমার্স ও মার্চেন্ট আউটলেটে রয়েছে আকর্ষণীয় টেকনোলজি ডিসকাউন্ট ও জিরো পারসেন্ট ইএমআই (EMI) সুবিধা।

কার্ডধারীরা সর্বোচ্চ ১৯,০০০ রিওয়ার্ড পয়েন্টের ওয়েলকাম অফার, বার্ষিক ফি মওকুফের সুযোগ, কমপ্লিমেন্টারি বুফে ডাইনিং ও হোটেলে থাকার সুবিধা, বিভিন্ন ভ্রমণ ট্রাভেল সুবিধা এবং নির্বাচিত শীর্ষস্থানীয় হোটেলে বছরব্যাপী বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি ফ্রি অফার উপভোগ করতে পারবেন।

কার্ডটিতে অন্তর্ভুক্ত রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির এনএফসি-সক্ষম (NFC) কন্ট্যাক্টলেস পেমেন্ট ফিচার, যা দিয়ে স্পর্শ ছাড়াই নিরাপদ লেনদেন সম্ভব। এছাড়া এতে রয়েছে সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত ফান্ড ট্রান্সফার সুবিধা, ইন্স্যুরেন্স কাভারেজ, অনলাইন শপিং, টিউশন ফি, ইউটিলিটি বিল ও মোবাইল টপ-আপ পেমেন্ট সুবিধা। ‘মিডল্যান্ড অনলাইন’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই এই কার্ডটি নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রযোজ্য শর্ত সাপেক্ষে বিকাশ, নগদ, রকেট ও ইউপেসহ নির্বাচিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে বিনামূল্যে অ্যাড মানি সুবিধাও রাখা হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের যাত্রা তাদের কার্ড পোর্টফোলিওকে সমৃদ্ধ করার পাশাপাশি গ্রাহকদের আধুনিক, সুবিধাজনক ও মূল্য সংযোজিত ফিনটেক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। 

//ডিবিটেক/জেএনওএন/এসএমপি/ওইএম//