দেশে আসছে  এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল

দেশে আসছে  এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল
১৩ নভেম্বর, ২০২৫ ০০:৫৫  

দেশের বাজারে সহসাই আসছে ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এমজি’র সম্পূর্ণ নতুন দুইটি গিাড়ি- এইচএস সিরিজের সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) ও হাইব্রিড প্লাস। ইতিমধ্যে দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএসের এ দু’টি সংস্করণের গাড়ির প্রি-বুকিং চলছে।  

এমজি সূত্রে প্রকাশ, জ্বালানি সাশ্রয়ী, আরামদায়ক যাত্রা ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজি এইচএস -এর নতুন হাইব্রিড সিরিজ। একবার চার্জ দিলে শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি, যা ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানীর সম্মিলিত শক্তিতে ১০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম। গাড়িতে থাকা প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বের পথ পাড়ি দেওয়া যাবে কোন কার্বন নিঃসরণ ছাড়াই, আর লম্বা রাস্তায় কাজে লাগবে এর হাইব্রিড শক্তি।

অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ দক্ষতা ও আরামের জন্য বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে। জ্বালানির খরচ কমানোর পাশাপাশি নিঃসরণ কমানো ও গাড়ি চালানোর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।

আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াটকার? অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পরিবারের ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ ‘বেস্ট ম্যানুফাকচারার’ স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি। এছাড়াও, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্যের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।

ডিবিটেক/এমএম/মুইম