বিআইজেএফ সদস্যদের সম্মানে গুলশানে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত
খাত সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে সদস্যদের সম্মানে ইফতার ও দোআ মাহফিল করলো দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রথম ও সংবিধিবদ্ধ পেশাদার সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। রোজার ভিন্ন আবহে এবং রাজনৈতিক সরকারের পথ চলা শুরুতে ইফতার মাহফিল হয়ে ওঠে অংশীজনদের মিলন মেলায়। কুশল বিনিময় ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে আসে নতুন সরকারের সময়ে এই খাতের চ্যালেঞ্জ উৎরে সম্ভাবনাকে আলিঙ্গনের আশাজাগানিয়া আলাপন।
৭ মার্চ, শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হাইটসে অনুষ্ঠিত ইফতারপূর্ব দোআ অনুষ্ঠানে সংগঠনের প্রতিটি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোআ করা হয়। মোনাজাতে সংগঠনের সমৃদ্ধি কামনা করেন অংশগ্রহণকারীরা।
এর আগে বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি ভূঁইয়া এনাম লেনিন।
অনুষ্ঠানে আইসিটি ও টেলিকম খাতের ব্যবসায়ী ও নেতারা যেমন উপস্থিত ছিলেন; তেমনি সতস্ফূক্তভাবে অংশ নেন এই খাতের বিভিন্ন পিআর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতার ও দোআ অনুষ্ঠানে অংশ নেন আইএসপিএপিবি’র সভাপতি আমিনুল হাকিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সাবেক সভাপতি ইমদাদুল হক; বেসিস সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সাধারণ সম্পাদ ফয়সাল আলিম, জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমস, ফাইবার অ্যাট হোম চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, ই-কুরিয়ার প্রতিষ্ঠাতা বিপ্লব জি রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইজিডব্লিউ অপারেটরস ফোরামের প্রধান পরিচালন কর্মকর্তা মুশফিক মঞ্জুর, মোবাইল অপারেটর বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের প্রধান তৌহিদ আহমেদ, গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশন্স ম্যানেজার সারোজ ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার হেড অব মিডিয়া তানভীর আহমেদ, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, শাওমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন সমন্বয়ক রুমি মেহেদী হাসান, স্মার্ট টেকনোলজিসের এজিএম মো. মাহফুজুর রহমান এবং প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
রমজানের এই সম্মিলনে আইসিটি খাতের অংশীজনরা একত্রিত হয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের কর্মপরিধি সুদৃঢ় করার সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে ইতিবাচক সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিবিটেক/এসএ/ইকে







