কার্ডবিহীন কিস্তি ও আকর্ষনীয় ক্যাশব্যাক সুবিধা
শাওমি নিয়ে এলো বিশেষ পূজা ক্যাম্পেইন ‘পূজা ফেস্ট’
- শাওমি ‘পূজা ফেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি ও ফ্রি গিফট সুবিধা চালু
- রেডমি নোট ১৭ ফাইভজি উন্মোচন, ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা
- নোট ১৭ প্রো সিরিজে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার
দুর্গাপূজার উৎসবমুখর উদযাপনে প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। ১১ অক্টোবর, রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা নির্ধারিত শাওমি স্মার্টফোনে কোনো অতিরিক্ত প্রসেসিং ফি বা ইন্টারেস্টের চাপ ছাড়াই বিশেষ কার্ডবিহীন কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। আধুনিক প্রসেসিং টেকনোলজি ও ডিসপ্লে ইঞ্জিনিয়ারিং সমৃদ্ধ হ্যান্ডসেটগুলো গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে এ সাই-টেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উৎসবের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিতে একই সঙ্গে বাজারে নতুন ‘রেডমি নোট ১৭ ফাইভজি’ ডিভাইস উন্মোচন করেছে শাওমি। ডিভাইসটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, সুবিশাল ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ও স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রটেকশনসহ ৬.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসা রেডমি নোট ১৭ ফাইভজির অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯৯ টাকা।
ক্যাম্পেইনের অফার অনুযায়ী, রেডমি নোট ১৭ প্রো সিরিজ কেনার ক্ষেত্রে ক্রেতারা কার্ডলেস ইএমআই সুবিধার পাশাপাশি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এর পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার হিসেবে রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট এবং বিশেষ ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্কের ব্যাগ বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।
এছাড়া, ৭৫% ডাউন পেমেন্ট দিয়ে কোনো বাড়তি খরচ ছাড়াই বাকি ২৫% টাকা ৩ থেকে ৪ মাসের কিস্তিতে পরিশোধ করে ক্রেতারা রেডমি নোট ১৭ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) কিনতে পারবেন, যার সাথে একটি রেডমি বাডস ৬ প্লে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে। একইভাবে রেডমি নোট ১৭ (৮ জিবি + ২৫৬ জিবি), রেডমি নোট ১৭ (৬ জিবি + ১২৮ জিবি) এবং রেডমি এ৭ (৩ জিবি + ৬৪ জিবি) মডেলগুলোতেও একই শর্তে বাকি ২৫% টাকা কিস্তিতে পরিশোধের সুযোগ রাখা হয়েছে। পূজা উপলক্ষে শাওমি ১৭টি ও রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি ক্রয়েও ক্রেতারা পাচ্ছেন একটি ফ্রি রেডমি বাডস ৬ প্লে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, শাওমিতে প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সবার জন্য সহজলভ্য করা সবসময়ই তাদের মূল লক্ষ্য। পূজা ফেস্ট ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি খরচ ছাড়া কার্ডবিহীন কিস্তি সুবিধা ও আকর্ষনীয় অফারের মাধ্যমে তারা উৎসবের কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চান। বাড়তি সুবিধা, আনন্দ ও অভিজ্ঞতার মাধ্যমে শাওমি ফ্যানরা যেন সহজেই তাদের পছন্দের প্রযুক্তি পেতে পারেন, তার জন্যই এই ক্যাম্পেইনের আয়োজন।
//ডিবিটেক/এমএমআর/এভিএনটি/বিপিও//





