ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পদায়ন
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান খায়রুল আনাম
- রংপুর পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক খায়রুল আনাম নতুন দায়িত্ব পেয়েছেন।
- প্রেষণে তাঁকে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে।
- ১৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে যোগ দিতে হবে
ডাক ও টেলিযোগাযোগ খাতের প্রশাসনিক দায়িত্বে নতুন পদায়ন হিসেবে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন রংপুরের পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক খায়রুল আনাম।
প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১২ অক্টোবর) তাঁর চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে খায়রুল আনামকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত পদে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি নতুন পদে যোগদান না করলে ১৮ অক্টোবর অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে বহাল থাকছেন। তাকে চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার বিষয়ে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছিল।
সোমবার (১২ অক্টোবর) সেই আদেশ বাতিল করা হয়েছে। ফলে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকছেন মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
//ডিবিটেক/বিএননে/এসভিপি/এমআইএসটি//





