ব্রডব্যান্ড সেবা সম্প্রসারণে এই বরিশাল বিভাগীয় আঞ্চলিক উপ-কমিটির যাত্রা শুরু
আঞ্চলিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি এর আগে ৫ সেপ্টেম্বর, শনিবার বরিশালের ইউরো কনভেনশন হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সভায় আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঞা স্বল্প মূল্যে নিক্স সেবা গ্রহণ, ডাটা সেন্টার স্থাপন, সিএসটিএফ গঠন ও কমন এক্সেস নেটওয়ার্ক চালুর ওপর জোর দেন। সভায় আরও বক্তব্য দেন যুগ্ম-মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন এবং অফিস সেক্রেটারী বিজয় কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরোটেল বিডির ব্যবস্থাপনা পরিচালক এস এম জাকির হোসেন। বরিশালে উপ-কমিটি করলো আইএসপিএবি
//ডিবিটেক/এনকেভি/এসএমই/এমআইএস//





