এক ছাদের নিচে মিলবে শীর্ষ সব প্রযুক্তিপণ্য
রাজধানীর মতিঝিলে যাত্রা শুরু টেকইজি’র
- মতিঝিলে ইনফিনিক্স ও টেকনোর মতো শীর্ষ ব্র্যান্ড নিয়ে টেকইজির প্রথম শোরুম চালু
- নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে শর্তসাপেক্ষে মিলবে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক
- বিভিন্ন গ্যাজেট হাতে নিয়ে তুলনা করে নিজেদের পছন্দমতো করতে পারবেন গ্রাহক
বাংলাদেশের ক্রেতাদের কাছে নতুন সব প্রযুক্তিপণ্য ও স্মার্টফোন পৌঁছে দিতে রাজধানীর মতিঝিলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রিটেল ব্র্যান্ড ‘টেকইজি’। গত ১২ অক্টোবর উদ্বোধিত এই আউটলেটের মাধ্যমে দেশের রিটেল বাজারে প্রতিষ্ঠানটির নতুন পথচলা শুরু হলো।
মতিঝিলের ৯৯/সিএ ঠিকানায় অবস্থিত এই শোরুমে ক্রেতারা এক ছাদের নিচে ইনফিনিক্স, টেকনো ও আইটেলসহ বিভিন্ন শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য যাচাই ও ক্রয়ের সুযোগ পাচ্ছেন। ক্রেতারা সরাসরি বিভিন্ন মডেলের স্মার্টফোন হাতে নিয়ে তুলনা করতে পারবেন এবং নিজস্ব বাজেট ও প্রয়োজন অনুযায়ী সেরা পণ্যটি বেছে নিতে পারবেন।
শোরুমে ইনফিনিক্সের জনপ্রিয় বিভিন্ন সিরিজের স্মার্টফোন রাখা হয়েছে। গেমারদের জন্য জিটি সিরিজ, করপোরেট ও ব্যবসায়িক কাজের জন্য ফ্ল্যাগশিপ নোট সিরিজ, তরুণদের জন্য হট সিরিজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সাশ্রয়ী স্মার্ট সিরিজ প্রদর্শিত হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ইনফিনিক্সের স্মার্টফোন সরাসরি ক্রেতাদের আরও কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। এছাড়া নির্দিষ্ট কিছু মডেলে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত শর্তসাপেক্ষ ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। কাজ, বিনোদন, গেমিং ও যোগাযোগের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য নিয়ে টেকইজির এই প্রথম শোরুমটি গ্রাহকদের প্রযুক্তি কেনাকাটায় নতুন অভিজ্ঞতা যোগ করবে।
//ডিবিটেক/ইএইচএম/এসএমপি/ওইএম//





