আট হাজার এমএএইচ ব্যাটারিতে কিস্তি সুবিধা
বাংলাদেশে ভিভো ওয়াই৩২ ফোনের প্রি-অর্ডার শুরু
- আট হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি দেবে টানা ৩৬ ঘণ্টা টকটকাইম
- আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংসহ রয়েছে সর্বোচ্চ ৩ মিটার পানিরোধক আর্মার বডি
- নয় মাসের সহজ কিস্তি সুবিধা এবং প্রি-অর্ডারে রিরো প্যাড জেতার সুযোগ
দীর্ঘস্থায়ী ব্যাটারি সেল আর্কিটেকচার, চরম প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী বডি এবং সাশ্রয়ী অর্থায়ন সুবিধার সমন্বয় নিয়ে দেশের বাজারে উন্মোচিত হয়েছে নতুন স্মার্টফোন। আধুনিক হার্ডওয়্যার নকশায় তৈরি নতুন ভিভো ওয়াই৩২ হ্যান্ডসেটের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। বাংলাদেশে ০৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রি-অর্ডার উইন্ডো আগামী ১১ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে।
ক্রয়প্রক্রিয়া সহজ করতে হ্যান্ডসেটটিতে হায়ার পারচেজ অর্থায়ন সুবিধা চালু করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযোজ্য ক্রেডিট যাচাইকরণ সাপেক্ষে ক্রেতারা ন্যূনতম ২০ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে সর্বোচ্চ ৯ মাসের মাসিক কিস্তিতে ডিভাইসটি সংগ্রহের সুযোগ পাচ্ছেন। প্রি-অর্ডার চলাকালীন ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ লাকি ড্র, যার মাধ্যমে রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক কিংবা ৪ বছরের বর্ধিত ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ রয়েছে। এছাড়া সব বৈধ প্রি-অর্ডারকারী নিশ্চিত উপহার হিসেবে পাবেন সিলভার মেম্বারশিপ প্রিভিলেজ।
ডিভাইসটির প্রধান প্রযুক্তিগত আকর্ষণ এর ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ক্ষমতাসম্পন্ন উচ্চশক্তির ব্লুভোল্ট ব্যাটারি। উচ্চ-ঘনত্বের এ ব্যাটারি প্যাক টানা ১,৫০০ চার্জিং সাইকেলের পরও মূল ধারণক্ষমতার অন্তত ৮০ শতাংশ স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম, যা ডিভাইসটিকে দীর্ঘ ৬ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা দেবে। দ্রুত গতিতে চার্জ সঞ্চালনের জন্য এতে যুক্ত রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জিং প্রযুক্তি। থার্মাল ইঞ্জিনিয়ারিং এমনভাবে সাজানো হয়েছে যাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও হ্যান্ডসেটটি একটানা ১৪ ঘণ্টা জিপিএস নেভিগেশন, ২০ ঘণ্টা শর্টস ভিডিও স্ট্রিমিং এবং ৩৬ ঘণ্টা ভয়েস কল পরিচালনা করতে পারে।
ডিভাইসটির নান্দনিক কাঠামোতে ঢাকার শহুরে সংস্কৃতি ও কক্সবাজারের উপকূলীয় প্রাকৃতিক আভা ফুটিয়ে তুলতে টুইলাইট রেড এবং সানসেট অরেঞ্জ রঙের বৈচিত্র্য আনা হয়েছে। ব্যাক প্যানেলে সংযোজিত হয়েছে মেটালিক ক্যামেরা মডিউল ও ডায়নামিক নোটিফিকেশন লাইটিং। পরিবেশগত প্রতিকূলতা ও বাহ্যিক আঘাত থেকে মাদারবোর্ড সুরক্ষায় ফোনটিতে যুক্ত করা হয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার আর্কিটেকচার এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, যা ৩ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত নিমজ্জিত থাকলেও অভ্যন্তরীণ সার্কিট সুরক্ষিত রাখতে সক্ষম বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/জেডআইপি/পিএসপি/বিপিও//





