৯-১০ মে হতে পারে বিপিও সামিট ২০২৬

বিপিও সামিটের সম্ভাব্য দিন নিয়ে মন্ত্রী উপদেষ্টার সঙ্গে বৈঠক

বিপিও সামিটের সম্ভাব্য দিন নিয়ে মন্ত্রী উপদেষ্টার সঙ্গে বৈঠক
২৯ মার্চ, ২০২৬ ০৭:৩২  
আগামী ৯-১০ মে বিপিও সামিট ২০২৬ সম্ভাব্য দিনকে সামনে রেখে সম্মেলনের অংশীদার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ নেতা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) কার্য নির্বাহী কমিটির সদস্যরা। বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ পরবর্তী মতবিনিময় সভায় অংশ নেন সাধারণ সম্পাদক ফয়সাল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমদ এবং অর্থ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক। 
 ২৯ মার্চ, রবিবার ঈদ পরবর্তী প্রথম কার্য দিবসে সকালে সচিবালয়ে গিয়ে প্রথমবারের মতো ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এসময় মন্ত্রী ও উপদেষ্টাকে সংগঠনের স্যুভেনির দিয়ে সংবর্ধনাও দেয়া হয় বাক্ক’র পক্ষ থেকে। এরপর মতবিনিময় করেন বাক্ক নেতারা। এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান ও বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এরপর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে গিয়ে সদ্য নিযুক্ত তথ্যপ্রযুক্তি সচিব কাজী আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন বক্কো ইসি সদস্যরা। সেসময় বৈঠকে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ এবং কমিটির অপর সদস্যদের সঙ্গে এসময় বাক্কো ভাইস প্রেসিডেন্ট তানজিরুল বাশার এই বৈঠকে যুক্ত হন। সেখানেও বৈঠকে বিপিও সামিট ২০২৬ সফলতার সঙ্গে সম্পন্নের কৌশল ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন বক্কো নেতারা। 

এছাড়াও বৈঠকে বিপিও খাতের উন্নয়ন, গ্লোবাল মার্কেটে আমাদের অবস্থান আরও শক্তিশালী করা, এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানাগেছে। সূত্রমতে, সমন্বিত উদ্যোগ ও সঠিক নীতিনির্ধারণের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী গ্লোবাল আউটসোর্সিং হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে দৃঢ়তা ব্যক্ত করেন বাক্কো নেতারা। 
ডিবিটিক/এমএআর/ইকে