দাম ৪২৯৯ টাকা

হাইফিউচার ফ্লেক্সক্লিপ হেডফোন বাংলাদেশে

  • ক্লিপ-ইয়ার ডিজাইনে দীর্ঘসময় ব্যবহারে আরাম
  • ব্লুটুথ ৫.৪ ও চার-মাইক নয়েজ ক্যানসেলেশন
  • এক চার্জে ৩০ ঘণ্টা প্লেব্যাক

হাইফিউচার ফ্লেক্সক্লিপ হেডফোন বাংলাদেশে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪১  

আধুনিক নকশা, আরামদায়ক ব্যবহার ও উন্নত অডিও প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের বাজারে এসেছে হাইফিউচার ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ-ইয়ার হেডফোন। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড হাইফিউচারের নতুন এই হেডফোনটি দেশের বাজারে এনেছে আইসিটি পণ্য পরিবেশক ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

হাইফিউচার ফ্লেক্সক্লিপে রয়েছে ওপেন ও ক্লিপ-ইয়ার নকশা। প্রচলিত ইন-ইয়ার হেডফোনের তুলনায় ভিন্ন ব্যবহার অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি দীর্ঘসময় আরামদায়ক ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে। ক্লিপ-ইয়ার নকশার কারণে হেডফোনটি কানে স্থিরভাবে অবস্থান করে। একই সঙ্গে ব্যবহারকারীরা আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার সুযোগ পান।

ওয়্যারলেস সংযোগের জন্য এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি। কলের সময় পরিষ্কার কণ্ঠস্বর নিশ্চিত করতে রয়েছে চার-মাইক পরিবেশগত শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে সহায়তা করে।

শব্দের মান উন্নত করতে হেডফোনটিতে রয়েছে ১২ মিলিমিটার ড্রাইভার ও বাস বুস্ট প্রযুক্তি। এর ফলে গান, ভিডিও ও অন্যান্য অডিও কনটেন্টে শক্তিশালী বাস এবং সমৃদ্ধ শব্দ পাওয়ার সুবিধা রয়েছে।

ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও হেডফোনটি দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য তৈরি। একবার চার্জে এটি সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সুবিধা দিতে পারে।

এতে রয়েছে আইপিএক্স৫ পানি প্রতিরোধী সুরক্ষা। ফলে ঘাম ও পানির ছিটেফোঁটা থেকে হেডফোনটি সুরক্ষিত থাকবে। এ কারণে দৈনন্দিন ব্যবহার, ভ্রমণ ও হালকা বাইরের কার্যক্রমের জন্য এটি উপযোগী।

বাংলাদেশের বাজারে হাইফিউচার ফ্লেক্সক্লিপ বর্তমানে কালো ও শ্যাম্পেইন গোল্ড—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। এর খুচরা মূল্য ৪ হাজার ২৯৯ টাকা।

//ডিবিটেক/এমআরএ,/এসএমই/এমআইএস//