তিন উপ-পরিচালককে মনিটরিং স্টেশনে পদায়ন বিটিআরসির
বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ
- বিটিআরসি তাদের ওএসএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা আঞ্চলিক পর্যায়ে বিস্তারের সিদ্ধান্ত নিয়েছে
<
সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি নতুন অফিস আদেশ জারি করেছে
সংস্থার স্পেকট্রাম মনিটরিং স্টেশনসমূহের নিয়মিত মনিটরিং কার্যক্রমের পাশাপাশি সমন্বয় বাড়াতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৩ জন উপ-পরিচালককে নতুন পদায়ন ও সংযুক্ত করা হয়েছে
১৪ অক্টোবর ২০২৬ তারিখে জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মানব সম্পদ উন্নয়ন) শান্ত কুমার দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ নিশ্চিত করা হয়
নতুন আদেশ অনুযায়ী, স্পেকট্রাম বিভাগে কর্মরত উপ-পরিচালক মোঃ জাকির হোসেন খানকে রংপুর মনিটরিং স্টেশন, রংপুরে সংযুক্ত করা হয়েছে
অফিস আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনতিবিলম্বে নিজ নিজ পদায়নকৃত বা সংযুক্ত মনিটরিং স্টেশনে যোগদান করবেন
//ডিবিটেক/এএসএমবিএন/এমভিএনও/এমআইএসটি//





