পণ্য কেনাকাটায় মিলবে ৮০% পর্যন্ত ছাড়

শুরু হলো দারাজ ১০.১০ অনলাইন শপিং ফেস্ট

  • নয় থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে দারাজের বিশেষ এই কেনাকাটার আয়োজন
  • ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ ও প্রিপেমেন্ট ভাউচারে থাকছে ১২ শতাংশ মূল্যছাড় সুবিধা
  • দেশব্যাপী ফ্রি ডেলিভারির পাশাপাশি নগদ ও কার্ডের ডিজিটাল পেমেন্টে রয়েছে অতিরিক্ত ক্যাশব্যাক

শুরু হলো দারাজ ১০.১০ অনলাইন শপিং ফেস্ট
৮ অক্টোবর, ২০২৬ ২২:১৬  

ডিজিটাল কমার্স ও গ্রাহকবান্ধব ইকোসিস্টেমের সুবিধা ছড়িয়ে দিতে দেশজুড়ে বৃহৎ অনলাইন কেনাকাটার উৎসব শুরু করেছে শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। আকর্ষণীয় ছাড়, নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সুবিধা ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লজিস্টিকস সক্ষমতা সমন্বয়ে ‘দারাজ ১০.১০ শপিং ফেস্ট’ শিরোনামে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

ক্যাম্পেইনটি ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়ে চলবে আগামী ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। কেনাকাটায় সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে এই আয়োজনে রয়েছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, ব্র্যান্ড রাশ আওয়ারে আকর্ষণীয় ব্র্যান্ড ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং প্ল্যাটফর্মজুড়ে বিশেষ ডেলিভারি সুবিধা।

১০.১০ শপিং ফেস্টে গ্রাহকরা কনজিউমার ইলেকট্রনিক্স, ফ্যাশন পণ্য, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্সেস, স্বাস্থ্য ও সৌন্দর্যপণ্য এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে সাশ্রয়ী ডিল উপভোগ করতে পারবেন। দেশজুড়ে অনলাইন শপিং নিশ্চিত করতে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি ডিসকাউন্ট এবং দেশের ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা।

এবারের ক্যাম্পেইনের প্রধান আকর্ষণের মধ্যে ‘প্রিপেমেন্ট ভাউচার’-এর মাধ্যমে আগেই মূল্য পরিশোধ করে গ্রাহকরা পাবেন ১২ শতাংশ পর্যন্ত ছাড়, যা দ্রুত অর্ডার প্রসেসিং নিশ্চিত করবে। এছাড়া নির্দিষ্ট সময়ের বিশেষ ছাড় নিশ্চিত করতে রয়েছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম ব্র্যান্ড রাশ আওয়ার সেশনটি শুরু হয়েছে ৯ অক্টোবর রাত ৮টা থেকে, যা চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। পরবর্তীতে আরও তিনটি সেশন পরিচালিত হবে—১০ অক্টোবর সারাদিন, ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালীন বিশেষ ব্র্যান্ড ডে ও ব্র্যান্ড অ্যাক্টিভেশনের ব্যবস্থাও থাকছে। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘স্পিন দ্য হুইল’ ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক সূচনা হয়, যেখানে দর্শকরা অংশ নিয়ে পুরস্কার জিতে নেন। এছাড়া নির্ধারিত সূচি অনুযায়ী ১১ অক্টোবর ভিশন ব্র্যান্ড ডে, ১২ অক্টোবর লোটো ব্র্যান্ড ডে, ১৩ অক্টোবর নেসলে ব্র্যান্ড ডে, ১৪ অক্টোবর ডেটল সুপার ব্র্যান্ড ডে, ১৬ অক্টোবর ডাবর ব্র্যান্ড ডে এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে।

দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয় নিশ্চিত করতে দারাজ চয়েসের মাধ্যমে ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) সুবিধাও অব্যাহত থাকছে। দারাজ চয়েস থেকে কেনাকাটায় ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ফ্রি উপহারসহ ফ্রি ডেলিভারি পাবেন গ্রাহকরা।

১০.১০ শপিং ফেস্টে দারাজের প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে হিমালয়া, ডেটল এবং ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে যুক্ত রয়েছে গোদরেজ ও প্যারাশুট ন্যাচারেল এবং সিলভার স্পনসর হিসেবে রয়েছে নিওকেয়ার।

গ্রাহকদের ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে যুক্ত হয়েছে শীর্ষ আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো। বিকাশ ব্যবহারকারীরা মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে ১২ শতাংশ ছাড় (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত) এবং নগদ ব্যবহারকারীরা ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে ১২ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত) পাবেন। এছাড়া কমিউনিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও প্রিপেইড কার্ডে রয়েছে ১২ শতাংশ ডিসকাউন্ট (সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত)। পাশাপাশি এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা যোগ্য ইএমআই লেনদেনে প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।

//ডিবিটেক/এজেড/এসপি/বিভি//