আইকিউএসির উদ্যোগে স্বচ্ছতা ও সততা বজায় রাখার তাগিদ

যবিপ্রবিতে গবেষণা নৈতিকতা ও বাজেট সমন্বয় কর্মশালা

  • ‘নৈতিকতা ও সততা, জার্নাল থেকে গবেষণাপত্র প্রত্যাহার এবং আর্থিক বাজেট সমন্বয়’ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা 
  • সততা ও মানের ওপর জোর দেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর
  • গবেষণা প্রত্যাহার এড়াতে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান উপ-উপাচার্য
    যবিপ্রবিতে গবেষণা নৈতিকতা ও বাজেট সমন্বয় কর্মশালা
    ১৪ অক্টোবর, ২০২৬ ২০:৪৩  

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা এবং পেশাগত সততা বজায় রাখার লক্ষ্যে ‘নৈতিকতা ও সততা, জার্নাল থেকে গবেষণাপত্র প্রত্যাহার এবং আর্থিক বাজেট সমন্বয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি বলেন, “একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল ভিত্তিই হলো নৈতিকতা ও সততা। সততাহীন মেধা সমাজ কিংবা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে না।”

    বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “আমরা গবেষণার সংখ্যার চেয়ে মানের ওপর এবং সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখার ওপর জোর দিতে চাই। অনৈতিক উপায়ে প্রকাশিত গবেষণাপত্র শেষ পর্যন্ত ‘জার্নাল রিট্যাকশন’-এর মতো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে।” এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বাজেট সমন্বয়ের মাধ্যমে সীমিত সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মোীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষকরা অংশগ্রহণ করেন।

    //ডিবিটেক/জেএনএই/এসএমপি/ওইএম//