চট্টগ্রামে উবারের সেবা চালু

চট্টগ্রামে উবারের সেবা চালু
২০ মে, ২০২৬ ১৪:৩১  

চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে সেবা চালু করেছে রাইডশেয়ারিং অ্যাপ উবার। বাংলাদেশে কার্যক্রম পরিচালনার এক দশক পর ২০ মে, বুধবার থেকে দেশের বাণিজ্যিক নগরীতেও এই সেবা চালু  হলো। 

এর ফলে চট্টগ্রামের যাত্রীরা এখন উবার অ্যাপের মাধ্যমে সহজে রাইড বুক করতে পারবেন। পাশাপাশি চালকেরা ফ্লেক্সিবল আয়ের সুযোগ পাবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর। এখানে আধুনিক যাতায়াত ব্যবস্থা নগরের উন্নয়ন ও সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, চট্টগ্রামের মতো দ্রুত বর্ধনশীল শহরে সেবা চালু করতে পেরে তারা আনন্দিত। যাত্রীদের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিতের পাশাপাশি চালকদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতেও উবার কাজ করবে।

উবার জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নির্ভরযোগ্য, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর যাতায়াত সেবা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ডিবিটেক/এসআই/ইকে