কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হালকা ব্যবসায়িক ল্যাপটপ
বাংলাদেশে আসুসের ফ্ল্যাগশিপ ল্যাপটপ এক্সপার্টবুক আল্ট্রা
- ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর ও উন্নত থার্মাল ইঞ্জিনিয়ারিং উচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করে
- শূন্য দশমিক ৯৯ কেজি ওজনের ল্যাপটপে রয়েছে হাই-রেজ্যুলেশন ওলেড ডিসপ্লে
- এআই অ্যাক্সিলারেটেড কম্পিউটিং এবং মাল্টি-লেয়ার এক্সপার্টগার্ডিয়ান এন্টারপ্রাইজ নিরাপত্তা সুবিধা প্রদান করে
ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের সমন্বয়ে গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত হাইব্রিড আর্কিটেকচার, উন্নত থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং এন্টারপ্রাইজ-গ্রেড সাইবার নিরাপত্তা প্রযুক্তি সংবলিত ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপ 'এক্সপার্টবুক আল্ট্রা' বাজারে এনেছে আসুস বাংলাদেশ।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার), রাজধানী ঢাকায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের পেশাদার ও প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের জন্য ল্যাপটপটি উন্মোচন করা হয়। "দ্য ফ্ল্যাগশিপ অব দ্য ইন্ডাস্ট্রি। পিরিয়ড।" প্রতিপাদ্যে ডিভাইসটিতে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রিমিয়াম মেটাল কাঠামোর এই মডেলটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।
ল্যাপটপটিতে রয়েছে এআই কম্পিউটিং প্রসেসিং ইউনিট, যা সরাসরি ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ওয়ার্কফ্লো, মিটিং অপ্টিমাইজেশন ও উৎপাদনশীলতা বাড়াতে কাজ করে। প্রায় ০.৯৯ কেজি ওজনের আল্ট্রা-লাইটওয়েট এই ডিভাইসে যুক্ত করা হয়েছে উজ্জ্বল কালার কন্ট্রাস্ট ও ভিজ্যুয়াল নিশ্চিতকারী হাই-রেজ্যুলেশন ওলেড ডিসপ্লে। প্রাতিষ্ঠানিক ডেটা, ডিভাইস ও ফার্মওয়্যার সুরক্ষায় মাল্টি-লেয়ার প্রোটেকশন হিসেবে ডিভাইসটিতে যুক্ত রয়েছে আসুস এক্সপার্টগার্ডিয়ান এন্টারপ্রাইজ নিরাপত্তা স্যুট।
উদ্বোধনী অনুষ্ঠানে আসুসের এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার রেক্স লি বলেন, "এক্সপার্টবুক আল্ট্রা আমাদের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপে থাকা উচিত। আধুনিক পেশাদাররা একই সঙ্গে পারফরম্যান্স, বহনযোগ্যতা, নকশা ও নিরাপত্তার সংমিশ্রণ প্রত্যাশা করেন। এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপের মাধ্যমে আমরা বাংলাদেশে সেই সমন্বয় এনে প্রিমিয়াম বিজনেস কম্পিউটিংয়ের মান আরও এক ধাপ এগিয়ে নিয়েছি।"
অনুষ্ঠানে আসুসের উচ্চপদস্থ কর্মকর্তা, বৈশ্বিক প্রতিনিধি, বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আসুসের অনুমোদিত পার্টনার ও রিটেইল শপে ডিভাইসটি পাওয়া যাবে।
//ডিবিটেক/এমসিএসি/এসএমই/এমআইএসটি//





