আগাম বুকিংয়ে সহজ হচ্ছে ভ্রমণ

উৎসবের ছুটিতে অনলাইনে বাস টিকিট

  • বিডিটিকেটসে দেশের প্রায় সব রুটের বাস টিকিট অনলাইনে মিলছে।
  • রাউন্ডট্রিপসহ পছন্দমতো বোর্ডিং ও ড্রপিং পয়েন্ট বেছে নেওয়া যাচ্ছে।
  • উৎসবের ভিড় এড়াতে আগাম টিকিট কাটার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

উৎসবের ছুটিতে অনলাইনে বাস টিকিট
৮ অক্টোবর, ২০২৬ ১৭:২২  

উৎসবের টানা ছুটিতে স্বজনদের কাছে ফেরা কিংবা পরিবার ও বন্ধুদের নিয়ে ভ্রমণে বাড়ে আন্তঃজেলা বাসযাত্রার চাপ। একই সময়ে বিপুলসংখ্যক মানুষ ভ্রমণ করায় শেষ মুহূর্তে পছন্দের রুট ও সিটের টিকিট পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে অনলাইন বাস টিকিট বুকিং ভ্রমণকারীদের জন্য সময় ও ঝামেলা কমানোর একটি প্রযুক্তিনির্ভর বিকল্প হয়ে উঠেছে।

দেশের প্রায় সব রুটের বাস টিকিট ঘরে বসে কাটার সুবিধা দিচ্ছে অনলাইন বাস টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। পাশাপাশি বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রের রুটের টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উৎসবের ছুটিতে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ভ্রমণ করায় শেষ মুহূর্তে বাসের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা এড়াতে অনলাইনে আগাম টিকিট বুকিংয়ের সুবিধা চালু রেখেছে বিডিটিকেটস।

শুধু একমুখী যাত্রার টিকিট নয়, প্ল্যাটফর্মটিতে ‘রাউন্ডট্রিপ’ সুবিধাও রয়েছে। এর মাধ্যমে একই সঙ্গে যাওয়ার ও ফেরার টিকিট বুক করা যায়। ফলে ছুটি শেষে ফেরার সময় টিকিট নিয়ে অনিশ্চয়তা কমে।

যাত্রার সুবিধা বাড়াতে যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী বোর্ডিং পয়েন্ট ও ড্রপিং পয়েন্ট নির্বাচন করতে পারেন। অর্থাৎ বাসে ওঠা ও নামার স্থান আগে থেকেই নির্ধারণ করার সুযোগ থাকছে অনলাইন বুকিংয়ের সময়।

বিডিটিকেটস জানিয়েছে, উৎসবের ছুটি সামনে রেখে ইতোমধ্যে বাসের টিকিট কাটার চাপ শুরু হয়েছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে এবং পছন্দের সিট পাওয়ার সুযোগ বাড়াতে আগেভাগে টিকিট কাটার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্ল্যাটফর্মটিতে দিন-রাত ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা রয়েছে। যেকোনো সহযোগিতার জন্য গ্রাহকরা ১৬৪৬০ নম্বরে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন।

বিডিটিকেটসের বিভিন্ন অফার ও সেবা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, অ্যাপ ও অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য পাওয়া যাবে।

//ডিবিটেক/জেডআইআর/এসএমই/এমএসআই//