কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরে দুই মডেল

দেশে প্যান্থার লেকের লেনোভো ল্যাপটপ

  • প্যান্থার লেক প্রসেসরের লেনোভো এআই কোপাইলট+ পিসি দেশে এসেছে।
  • দুই মডেলে সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট।
  • দাম ১ লাখ ২২ হাজার থেকে ১ লাখ ৪১ হাজার টাকা।

দেশে প্যান্থার লেকের লেনোভো ল্যাপটপ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৮  

দেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কম্পিউটিং ও আধুনিক প্রযুক্তির প্রসারকে কেন্দ্র করে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরযুক্ত নতুন লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ বাজারে এনেছে অথোরাইজড ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

প্রতিষ্ঠানটির প্রদত্ত তথ্য অনুযায়ী, নতুন ল্যাপটপগুলোতে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। কম তাপ উৎপাদন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও উচ্চ পারফরম্যান্সের চাহিদা বিবেচনায় এসব প্রসেসর ব্যবহারকারীদের দ্রুত মাল্টিটাস্কিং অভিজ্ঞতা দিতে সক্ষম।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, বর্তমান প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও বাজারের প্রবণতা বিবেচনায় প্যান্থার লেক প্রসেসরযুক্ত ল্যাপটপগুলো দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযোগী। প্রতিষ্ঠানটির দাবি, প্যান্থার লেকের আর্কিটেকচার আগামী ৩ থেকে ৫ বছর পর্যন্ত আধুনিক এআই প্রযুক্তি ও ভারী কম্পিউটিং কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

নতুন লাইনআপে দুটি মডেল বাজারে আনা হয়েছে।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই (৮৩ইউআর০০এবিএলকে): এতে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৫ ৩২২ প্রসেসর। প্রসেসরটিতে ৬ কোর—২টি পারফরম্যান্স (পি) ও ৪টি লো-পাওয়ার এফিশিয়েন্ট (এলপিই)—৬ থ্রেড এবং ১২এমবি ক্যাশ রয়েছে। এনপিইউ ও জিপিইউ মিলিয়ে এতে সর্বোচ্চ ৬৪ টেরাঅপারেশনস পার সেকেন্ড (টপস) এআই বুস্ট রয়েছে। মডেলটির বাজারমূল্য ১ লাখ ২২ হাজার টাকা।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই (৮৩ইউআর০০এসিএলকে): দ্বিতীয় মডেলটিতে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর। এতে ৮ কোর—৪টি পি-কোর ও ৪টি এলপিই-কোর—৮ থ্রেড এবং ১২এমবি ক্যাশ রয়েছে। এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট সুবিধা রয়েছে। মডেলটির বাজারমূল্য ১ লাখ ৪১ হাজার টাকা।

দুই মডেলের অভিন্ন স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই ৪.০ এসএসডি, ফুল এইচডি ক্যামেরার সঙ্গে আইআর ক্যামেরা এবং ইন্টেল এক্সই৩ গ্রাফিক্স।

ল্যাপটপ দুটিতে রয়েছে ১৫.৩ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেটিতে ৪০০ নিটস উজ্জ্বলতা, অ্যান্টি-গ্লেয়ার সুবিধা ও টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। অডিওর জন্য ডলবি অডিও দ্বারা অপ্টিমাইজড ২ ওয়াটের দুটি স্পিকার দেওয়া হয়েছে।

এ ছাড়া রয়েছে ওয়াই-ফাই ৬এক্স ২+, ব্যাকলিট কিবোর্ড, ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৮১০এইচ মিলিটারি-গ্রেড স্থায়িত্ব, লুনার গ্রে রঙ, উইন্ডোজ ১১ হোম এবং দুই বছরের ওয়্যারেন্টি।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, দেশের বিভিন্ন অথোরাইজড ডিলার শপ ও অনুমোদিত শোরুমে ল্যাপটপ দুটি পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটির মতে, সিলিকন ও বিভিন্ন যন্ত্রাংশের ঘাটতির কারণে বর্তমান বাজারে ল্যাপটপ ও পিসির দাম মাসওয়ারি বাড়ার প্রবণতা রয়েছে। এ পরিস্থিতিতে এসএমবি ক্লায়েন্ট ও সাধারণ ভোক্তাদের জন্য অথোরাইজড পণ্য কেনার মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির দাবি, অথোরাইজড পণ্য কেনার ক্ষেত্রে ওয়ারেন্টি-পরবর্তী সেবায় প্রয়োজনীয় পার্টস বা যন্ত্রাংশ প্রতিস্থাপনে অরিজিনাল অথোরাইজড পার্টস পাওয়ার সুযোগ থাকে। উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো কারণে ডিসপ্লে নষ্ট হলে অথোরাইজড চ্যানেলের মাধ্যমে অরিজিনাল ডিসপ্লে প্রতিস্থাপন করা যাবে।
//ডিবিটেক/এমএসআই/এসএমই/এএনপি//