উদ্যোক্তা তৈরিতে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে প্রযুক্তি প্রতিযোগিতা

শাবিতে ‘আইপিইস্পিয়ার সিজন-২’: গ্র্যান্ড ফিনালে ৩৪ বিশ্ববিদ্যালয়ের ১৯৬ দল

  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হলো 'আইপিইস্পিয়ার সিজন-২'-এর গ্র্যান্ড ফিনাল
  • ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ১৯৬টি দলের মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা ২৭টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতা করে
  • বিজনেসম্যান, ইনোভেশন ও ক্যাড ক্যাটাগরির মাধ্যমে মোট ৯টি বিজয়ী দলকে পুরস্কারে ভূষিত করা হবে

শাবিতে ‘আইপিইস্পিয়ার সিজন-২’: গ্র্যান্ড ফিনালে ৩৪ বিশ্ববিদ্যালয়ের ১৯৬ দল
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৪  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিল্প ও উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের উদ্যোগে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ১৯৬টি দলের অংশগ্রহণে ‘আইপিইস্পিয়ার সিজন-২’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘সি’-এর কার্যালয়ে কেক কেটে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক জি এম রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল, আইপিই বিভাগের ডিসটিংগুইসড অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিভাগীয় প্রধান অধ্যাপক আবু হায়াত মিঠু, অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এবং অধ্যাপক ড. আবুল আনাম রাশেদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে বিজনেস কেস, ইনোভেশন চ্যালেঞ্জ ও ক্যাড (কম্পিউটার এইডেড ডিজাইন) প্রতিযোগিতা—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি পরিচালিত হয় বলে জানান আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. নাসিমা বেগম।

তিনি জানান, প্রাথমিক পর্বে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ১৯৬টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে বিজনেস কেসে ১০৭টি, ইনোভেশন চ্যালেঞ্জে ৪৪টি এবং ক্যাড প্রতিযোগিতায় ৪৫টি দল নিবন্ধিত হয়। ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ার পর বিজনেস কেস থেকে ১০টি, ইনোভেশন চ্যালেঞ্জ থেকে ৭টি এবং ক্যাড প্রতিযোগিতা থেকে ১০টি দলসহ মোট ২৭টি দল গ্র্যান্ড ফিনালে জায়গা করে নেয়। তিনটি ভিন্ন বিভাগ থেকে সেরা ৩টি করে মোট ৯টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন ও পুরস্কৃত করা হবে।
//ডিবিটেক/ডিসিএন/এমওপি/এসএমই//