কাদের জন্য কিস্তিতে ভিভোর নতুন ফোন?

  • ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারিতে টানা ৩৬ ঘণ্টা নিরবচ্ছিন্ন টকটাইম
  • আইপি৬৯ রেটিংসহ অ্যান্টি-ড্রপ আর্মার সুরক্ষায় মিলবে প্রতিকূল আবহাওয়ায় টেকসই স্থায়িত্ব
  • ২০ শতাংশ ডাউন পেমেন্টে ৯ মাসের কিস্তি সুবিধা এবং নিশ্চিত সিলভার মেম্বারশিপ

কাদের জন্য  কিস্তিতে ভিভোর নতুন ফোন?
১২ অক্টোবর, ২০২৬ ১৫:০৪  
১২ অক্টোবর, ২০২৬ ২০:৪২  

দীর্ঘ সময় ব্যাকআপের ব্যাটারি আর্কিটেকচার, প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী বডি এবং সহজ অর্থায়ন সুবিধার সমন্বয় নিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী এবং মাঠপর্যায়ে কর্মরত গ্রাহকদের সারাদিনের ডিজিটাল যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ডিভাইসটিতে কিস্তি সুবিধাও চালু করেছে ভিভো বাংলাদেশ।

ডিভাইসটির প্রধান প্রযুক্তিগত আকর্ষণ এর ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ক্ষমতাসম্পন্ন উচ্চশক্তির ব্লুভোল্ট ব্যাটারি। এতে রয়েছে ৬ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি হেলথ সক্ষমতা এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট পাওয়ার ব্যাটারি প্রযুক্তি। নির্মাতাদের দাবি, চরম উষ্ণ আবহাওয়াতেও ফোনটি টানা ৩৬ ঘণ্টা ভয়েস কল, ১৪ ঘণ্টা জিপিএস নেভিগেশন ও ম্যাপ পরিচালনা এবং ২০ ঘণ্টা টানা শর্ট-ভিডিও স্ট্রিমিং সুবিধা দিতে সক্ষম।

বলা হচ্ছে, দৈনন্দিন ব্যবহারের কঠিন পরিস্থিতি ও আকস্মিক আঘাত মোকাবেলায় হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার আর্কিটেকচার। পাশাপাশি পানি ও ধুলোবালি প্রতিরোধে ফোনটিতে যুক্ত রয়েছে সর্বোচ্চ আইপি৬৯ রেটিং। ফলে বাইরের কাজের পরিবেশ কিংবা চরম বৈরী আবহাওয়াতেও অভ্যন্তরীণ হার্ডওয়্যার পুরোপুরি সুরক্ষিত থাকবে। ডিজাইনের ক্ষেত্রে এতে প্রিমিয়াম মেটালিক ক্যামেরা মডিউল ও ডায়নামিক নোটিফিকেশন লাইট যুক্ত করা হয়েছে; যা টোয়াইলাইট রেড এবং সানসেট অরেঞ্জ—এই দুটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাচ্ছে।

গ্রাহকদের ক্রয়ক্ষমতা সহজ করতে হ্যান্ডসেটটিতে বিশেষ হায়ার পারচেজ সুবিধা চালু করেছে ভিভো। প্রযোজ্য শর্তসাপেক্ষে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে সর্বোচ্চ ৯ মাসের সহজ কিস্তিতে ফোনটি সংগ্রহ করা যাবে। এছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে গ্রাহকদের সামনে রিরো প্যাড, ডাব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক কিংবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণকারী যোগ্য গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে পাচ্ছেন সিলভার মেম্বারশিপ প্রিভিলেজ বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/ইকেবি/এসএমই/এমআইএস//