নতুন এনার্জি গাড়িতে প্রযুক্তির অভিজ্ঞতা

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি

  • সিলিয়ন ৬ ও সিল ৫ মডেলের প্রযুক্তি ও পারফরম্যান্স দেখেছে দর্শনার্থীরা
  • আট্টো ৩ ছিল পূর্ণ বৈদ্যুতিক গাড়ির প্রদর্শনে
  • বিওয়াইডি গাড়িতে প্রাইম ব্যাংকের ৮.৯৯% বিশেষ সুদ

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭  

নতুন এনার্জি গাড়ির উন্নত প্রযুক্তি ও বৈদ্যুতিক গতিশীলতার অভিজ্ঞতা দিতে প্রাইম ব্যাংকের সঙ্গে বিশেষ অংশীদারত্বে অটো ফেস্টে অংশ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। প্রাইম ব্যাংকের গুলশান শাখায় অনুষ্ঠিত এই আয়োজনে দর্শনার্থীরা বিওয়াইডির হাইব্রিড ও পূর্ণ বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি, পারফরম্যান্স এবং ড্রাইভিং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

আয়োজনে প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস বিভাগের প্রধান জোয়ারদার তানভীর ফয়সাল এবং ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। বিওয়াইডি বাংলাদেশের পক্ষে ছিলেন চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং অফলাইন অ্যান্ড চ্যানেল মার্কেটিংয়ের লিড এস এম সাজ্জাদ হোসাইন।

অটো ফেস্টে দর্শনার্থীরা বিওয়াইডি সিলিয়ন ৬ ও বিওয়াইডি সিল ৫-এর প্রযুক্তি ও পারফরম্যান্স সরাসরি পরীক্ষা করার সুযোগ পান। দুটি মডেলই ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি। পাশাপাশি পূর্ণ বৈদ্যুতিক মডেল বিওয়াইডি আট্টো ৩-এর প্রযুক্তি ও ড্রাইভিং অভিজ্ঞতাও নেওয়ার সুযোগ ছিল।

অটো ফেস্টে বিওয়াইডির গাড়ি বুক করা গ্রাহকেরা প্রাইম ব্যাংক অটো লোনে বিশেষ ৮ দশমিক ৯৯ শতাংশ সুদের হার পাওয়ার সুবিধা পেয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সুবিধা অটো ফেস্ট শেষ হওয়ার পরও চালু রয়েছে। বৈদ্যুতিক গতিশীলতাকে আরও সহজলভ্য করতে দর্শনার্থীদের জন্য অন্যান্য বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “প্রাইম ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা নিয়ে বিওয়াইডি বাংলাদেশ উচ্ছ্বসিত। এর মাধ্যমে উন্নত প্রযুক্তি, উদ্ভাবন ও পারফরম্যান্সের অভিজ্ঞতা নিতে আগ্রহী গ্রাহকদের আরও বেশি মূল্য ও নির্বিঘ্ন অভিজ্ঞতা দেওয়া সম্ভব হচ্ছে।”

নমনীয় অর্থায়ন সুবিধার সঙ্গে নতুন এনার্জি গাড়ির সরাসরি অভিজ্ঞতা যুক্ত করে যৌথ এ উদ্যোগ আধুনিক বৈদ্যুতিক গতিশীলতাকে বাংলাদেশের চালকদের জন্য আরও ব্যবহারিক ও সহজলভ্য করার দুই প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে তুলে ধরেছে।

//ডিবিটেক/আরআর/এসএমই/এফবিও//