সেনাপ্রাঙ্গনে ষষ্ঠ বিপিও সম্মেলনে

সেনাপ্রাঙ্গনে ষষ্ঠ বিপিও সম্মেলনে
২১ জুন, ২০২৫ ১২:১১  
২১ জুন, ২০২৫ ২১:১৬  

রাজধানীর সেনাপ্রাঙ্গনে শুরু হলো দুই দিনের বিপিও সামিট। বিজনেস আউটসোর্সিং এর ষষ্ঠ এ আসরের প্রবেশ পথেই রয়েছে বাংলাদেশের ইতিহাসের অগমেন্টেড রিয়েলিটির (এআই) উপস্থাপনা। নিচতলার উদ্ভাবনী ও সেবা প্রদর্শনী হলের প্রবেশ পথের বাম পাশে আছে জুলাই অভ্যূত্থানের ভার্চুয়াল রিয়েলিটি (ভি়আর)। 

সম্মেলনে অংশ নিচ্ছে দেশি-বিদেশি ২৫টির মতো বিপিও প্রতিষ্ঠান। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের টেবিলেই রয়েছে দর্শনার্থীদের অভিবাদন জানানো জন্য বাহারী ক্যান্ডি।

দর্শনার্থীদের জন্য রয়েছে স্টারলিংক এক্সপেরিয়েন্স জোন, যেখানে উপভোগ করা যাচ্ছে উপগ্রহভিত্তিক উচ্চগতির ইন্টারনেট।

এছাড়াও দৃষ্টি কাড়ছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাবের আলোচিত একটি মেলেটারি ড্রোন। দেশের প্রথম বেসরকারিভাবে সামরিক ব্যবহারের উপযোগী ড্রোনটি জানান দিচ্ছে আমাদের তরুণদের স্বপ্ন ও সক্ষমতাকে। এই বিমানটি ঘিরে যেনো দর্শনার্থীরা ভাবছেন, ড্রোন দিয়ে ইরান ও পকিস্তান যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করেছে বাংলাদেশও একদিন সেই সমকক্ষতা অর্জন করবে। 

আবার প্রবেশ পথের প্যাভিলিয়নেরই রোবট কুকুর প্রদর্শন করছে টেকনো। সারি সারি নিজেদের পণ্য ও সেবার পসরা তুলে ধরছে বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলো।

এছাড়াও সুনীল অর্থনীতির সম্ভাবনাকে আলিঙ্গনেও বাংলাদেশের ছেলেরা যে পিছিয়ে নেই সেটাই জানান দিয়েছে ডুবোটেক ডিজিটাল। তাদের বাংলাদেশের প্রথম অটোনোমাস আন্ডারওয়াটার রোভারটি এখন দেশের তিনটি ও দেশের বাইের দুবাইয়ের একটি জাহাজ কোম্পানিকে আন্ডার ওয়াটার ডাটা সংগ্রহ করছে। তবে মেলায় কৃত্রিমবুদ্ধিমত্তার এই ডিভাইসটি ভিডিও দেখালেও সরাসরি অপর একটি আইওটি বট নিয়েছে স্টার্টআপটি। তাদের এই রোভারটি মাছের পোনার গ্রোথ মনটির করতে পারে। তাদের তৈরি বট আন্ডারওয়াটার ইন্সপেকশন ও সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের অপারেশন করা ও সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তথ্যকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। 

এখানে আকিজ টেলিকম দেখাচ্ছ এমন একটি এআই চশমা যা ড্রাইভিংয়ের সময় ফোনে কথা বলা, গান শুনতে পারবেন ব্যবহারকারী। 

সম্মেলনের প্রদর্শনীতে হাতের তালু রেখে ৫ মিনিটে দেহের ৪৪টি প্রতঙ্গের গ্যস্ট্রোিনটেস্টটেনিয়াল ফাংশন অ্যানালাইসিস রিপোর্ট করে দিচ্ছে মে ফেয়ার ওয়েলনেস ক্লিনিক বিডি। ১৫ হাজার টাকার এই ক্লিনিক্যাল টেস্ট করা হচ্ছে ৫ হাজার টাকায়।

২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস এর স্টলে দেখা গেলো লক্ষভেদী খেলা চলছে। উপহার হিসেবে দেয়া হচ্ছে কলম, পুতুল ইত্যাদি।    

এসব প্রদর্শনীর পাশাপাশি সম্মেনে দুই দিনে থাকছে ৯টি সেমিনার।

ষষ্ঠ আসরে আত্মপ্রকাশ করবে ফ্রিল্যান্সার ফোরাম, মিলবে চাকরি