বিমান যাত্রায় বিশেষ ছাড় সুবিধা
নভোএয়ারের উদ্যোগে দেশে প্রথম বোর্ডিং পাস প্রিভিলেজ
- নভোএয়ার দেশে প্রথম বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম চালু করেছে
- বোর্ডিং পাস দেখিয়ে যাত্রীরা সাত দিন পর্যন্ত ছাড় পাবেন
- শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও হোটেল ব্র্যান্ডগুলো এই সেবায় অন্তর্ভুক্ত
আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সেবার মাধ্যমে এভিয়েশন খাতে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে দেশের বিয়মান চলাচল শিল্পে এক নতুন ডিজিটাল ও লাইফস্টাইল সুবিধা যোগ হয়েছে।
৬ নভেম্বর, শুক্রবার নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ জানান, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতের পাশাপাশি যাত্রীদের ভ্রমণের বাইরেও বাড়তি মান যোগ করতেই এই আন্তর্জাতিক মানের উদ্যোগ নেওয়া হয়েছে।।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর ঘোষণা দেয়। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংস্থাটি এই ব্যতিক্রমী সেবার পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
নতুন এই বাণিজ্যিক সুবিধার আওতায় নভোএয়ারের যাত্রীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
এভিয়েশন খাতে দেশের প্রথম ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করা নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
//ডিবিটেক/এমএসসি/ডিএসই/এফওই//





