৪৫-এর বেশি মালিকের অংশগ্রহণ
বিওয়াইডি সিল ৫ মালিকদের মিলনমেলা
- বিওয়াইডি সিল ৫-এর ৪৫ জনের বেশি মালিক অংশ নেন
- পূর্বাচল এক্সপ্রেসওয়ে ঘুরে গাড়ির বহর পৌঁছায় বিওয়াইডি এক্সপেরিয়েন্স জোনে
- মতবিনিময়ে গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন মালিকেরা
বৈদ্যুতিক গাড়ির মালিকদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করতে বিওয়াইডি সিল ৫-এর ৪৫ জনের বেশি মালিককে নিয়ে বিশেষ গেট-টুগেদারের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। ‘বিওয়াইডি সিল ৫ বাংলাদেশ গ্রুপ’-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মালিকেরা নিজেদের গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
২ নভেম্বর গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৩১ অক্টোবর রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে আইসিসিবি গেট থেকে গাড়ির বহর নিয়ে যাত্রা শুরু করেন অংশগ্রহণকারীরা। ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে বসুন্ধরা ও মাদানী অ্যাভিনিউ ঘুরে তাঁরা পৌঁছান শেফস টেবিল কোর্টসাইডে অবস্থিত বিওয়াইডি এক্সপেরিয়েন্স জোনে।
সেখানে এক্সপেরিয়েন্স জোনের সামনে নিজেদের গাড়ি পার্ক করেন মালিকেরা। সারিবদ্ধভাবে রাখা বিওয়াইডি সিল ৫ গাড়িগুলো একসঙ্গে দেখার সুযোগ পান উপস্থিত ব্যক্তিরা। এ আয়োজনের মাধ্যমে মালিকেরা নিজেদের মধ্যে পরিচিত হওয়ার পাশাপাশি গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় এবং কমিউনিটির অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মালিকদের সরাসরি মতবিনিময়। এ সময় অংশগ্রহণকারীরা গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা, বিভিন্ন পরামর্শ ও প্রশ্ন তুলে ধরেন। তাঁদের মতামত ও অভিজ্ঞতা থেকে গাড়ির মালিকদের প্রত্যাশা ও উদ্বেগ সম্পর্কে ধারণা লাভ করেন বিওয়াইডির কর্মকর্তারা।
//ডিবিটেক/এএইচসি/এসএমই/এমআইএসটি//





