অনলাইনে দক্ষতা উন্নয়নে মানের ঘাটতি

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

  • দ্রুত শেখার চেয়ে সঠিক মান নিশ্চিতে গুরুত্ব ক্যাসপারস্কির
  • ক্যাসপারস্কি সাইবার পাথওয়েজে মিলবে পদভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক
১১ নভেম্বর, ২০২৬ ১৮:৪১  

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে কেবল সুবিধার কথা না ভেবে এর মানের দিকটিও বিবেচনা করতে জোর দিয়েছে বিশ্বখ্যাত সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। বিশেষ করে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে তারা এই বার্তা দেয়। ১১ নভেম্বর, বুধবার ক্যাসপারস্কির গবেষণা থেকে এ তথ্য জানা যায়। তাদের মতে, এই অঞ্চলে অনলাইন-নির্ভর প্রশিক্ষণের প্রচলন বাড়লেও সে পরিমাণ দক্ষ জনবল তৈরি হচ্ছে না; সেই ঘাটতি দূর করতে আরও গভীর, নির্ভরযোগ্য এবং স্মার্ট প্রশিক্ষণ প্রয়োজন।

ক্যাসপারস্কির গবেষণা অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৬৬ শতাংশ সাইবার সিকিউরিটি প্রফেশনালস অনলাইন-ভিত্তিক শিক্ষা গ্রহণে আগ্রহী, যা বিশ্বে সর্বোচ্চ। সেই তুলনায় উত্তর আমেরিকায় এই হার ৫৫ শতাংশ, ইউরোপে ৪২ শতাংশ এবং বৈশ্বিক গড় আরও কম। অন্যদিকে, সরাসরি বা অফলাইনে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী মাত্র ৩৪ শতাংশ, যা জরিপে সবচেয়ে কম হারগুলোর একটি।

এ প্রসঙ্গে ক্যাসপারস্কির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া জানান, “এশিয়া-প্যাসিফিকে অনলাইন-ভিত্তিক প্রশিক্ষণ এখন বেশ শক্ত অবস্থানে আছে। ফলে, কম খরচে ও দ্রুততার সাথে অনেক মানুষকে দক্ষতা উন্নয়নের আওতায় আনা সম্ভব হচ্ছে। তবে বাস্তবিক প্রশিক্ষণ ছাড়া কেবল দ্রুত শিক্ষা গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। দক্ষ জনবলের ঘাটতি মেটাতে তারাই পারবে, যারা শুধু শেখার গতি নয়, বরং সঠিক বিষয়বস্তু ও সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিশ্চিত করবে।”

অনলাইনে হলেও মানের ব্যাপারে এই অঞ্চলের প্রতিষ্ঠানগুলো কোন আপোস করতে রাজি নয়। প্রশিক্ষণ গ্রহণের আগে ৫৫ শতাংশ প্রতিষ্ঠান সবার আগে দেখে প্রশিক্ষণে সুপরিচিত বিশেষজ্ঞ প্যানেল আছে কি না, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। ব্র্যান্ডের নাম (৪৮ শতাংশ) কিংবা গ্রাহকদের রিভিউয়ের (৪৯ শতাংশ) চেয়েও এখানে এটি বেশি গুরুত্ব পেয়ে থাকে। মোট কথা, এই অঞ্চলের মানুষ সহজে অনলাইন প্রশিক্ষণের সুযোগ চায়, তবে সাথে থাকতে হবে স্বীকৃত ও নির্ভরযোগ্য দক্ষতাও।

কেমন প্রশিক্ষণ চান’ প্রশ্ন করলে দেখা যাচ্ছে নিজেদের কাজের সঙ্গে মিল আছে এমন পদভিত্তিক প্রশিক্ষণেই এ অঞ্চলে বেশি আগ্রহ। ক্যাসপারস্কির নিজস্ব গবেষণা কেন্দ্রের জরিপে, ৩৩ শতাংশ প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগের প্রয়োজন অনুযায়ী সাজানো আইটি পদভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই চাহিদা সবচেয়ে বেশি ভিয়েতনামে (৪২ শতাংশ), তারপর ইন্দোনেশিয়া (৩৬ শতাংশ) ও মালয়েশিয়ায় (৩৩ শতাংশ)।

এর ঠিক পরেই আছে নির্দিষ্ট ধরনের সাইবার হুমকি নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ, যার হার ৩০ শতাংশ। সাইবার হামলা চলার সময় কী করতে হবে, তা আইটি বিভাগ বহির্ভূত কর্মীদের প্রশিক্ষণ দিতে অগ্রাধিকার দিয়েছে ২৫ শতাংশ প্রতিষ্ঠান। এই হার ইন্দোনেশিয়ায় তুলনামূলক বেশি, ৩১ শতাংশ।

এ প্রসঙ্গে অ্যাড্রিয়ান হিয়া জানান, “সবার জন্য একই ধরণের সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ এই অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর পছন্দ নয়। তারা চায় এমন কিছু, যেখানে তাদের দলগুলোর ভূমিকা, দায়িত্ব ও বাস্তব পরিস্থিতি উঠে আসবে।”

ব্যক্তি ও প্রতিষ্ঠান, উভয় পক্ষের জন্যই এই চাহিদা মেটাতে কাজ করছে ক্যাসপারস্কি সাইবার পাথওয়েজ। এখানে অনলাইনে সহজে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি আছে পদভিত্তিক দক্ষতা গ্রহণের সুযোগ।

সবার জন্য এক রকম প্রশিক্ষণের বদলে প্ল্যাটফর্মটিতে সাইবার সিকিউরিটির ছয়টি মূল বিশেষায়িত ক্ষেত্র আলাদা করে দেখানো হয়েছে; সিকিউরিটি অপারেশনস, থ্রেট ইন্টেলিজেন্স, সিকিউরিটি অ্যাসেসমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি রিসার্চ, নেটওয়ার্ক সিকিউরিটি এবং ম্যালওয়্যার অ্যানালাইসিস। কোন পদে কাজ করতে কী ধরনের কারিগরি সক্ষমতা, এআই বিষয়ক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রয়োজন তা এখান থেকে সহজেই বুঝে নেওয়া যাবে।

এশিয়া-প্যাসিফিকের নিয়োগকর্তারা হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাকেই যোগ্যতার সবচেয়ে বড় মাপকাঠি মনে করেন। এর সমাধান হিসেবে সাইবার পাথওয়েজ অনলাইনে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ এবং বাস্তব ও নির্ভরযোগ্য দক্ষতার মধ্যকার ব্যবধান পূরণ করে চলেছে।

//ডিবিটেক/এসসি/ডিই/ওই//