পণ্যসম্ভারে ৪০০ ছাড়িয়েছে, চার ক্যাটাগরিতে বিস্তার

এক বছরে ইনোভার, ৭০০ ডিলারের নেটওয়ার্ক

  • এক বছরে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলসে ৪০০ পণ্য
  • দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক গড়ে তুলেছে ইনোভার
  • কারখানায় রোবোটিক আর্ম ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ

এক বছরে ইনোভার, ৭০০ ডিলারের নেটওয়ার্ক
৮ নভেম্বর, ২০২৬ ২২:৩৯  

ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই চারটি পণ্যশ্রেণিতে ৪০০টির বেশি পণ্যের সম্ভার এবং দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক গড়ে তুলেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস—এই চার বিভাগে পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি উৎপাদন কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৮ নভেম্বর, রবিবার  রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, “ইনোভার-এর এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগতমানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। অংশীদারদের কথা মাথায় রেখে আমরা রুচিশীল পণ্য তৈরিতে গুরুত্ব দিচ্ছি। এ জন্য আমরা আমাদের কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রযুক্তি ব্যবহার করছি।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমাদের প্রত্যাশা, ইনোভার-এর পণ্য দেশের প্রতিটি প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাবে।”

৪০০ পণ্যে চার ক্যাটাগরির বিস্তার

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, “ইনোভার-এর প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগতমান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, সেই পণ্যের সার্ভিসও নিশ্চিত করা। এ জন্য আমাদের রয়েছে দক্ষ সার্ভিস টিম, যারা দেশের যেকোনো প্রান্তে ভোক্তাদের প্রয়োজনের ভিত্তিতে সেবা নিশ্চিত করে থাকে। গ্রাহকের আস্থা অর্জন, পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”

উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কারখানায় উন্নত প্রযুক্তির পাশাপাশি রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। পণ্যের নকশা, গুণগতমান এবং উৎপাদনপ্রক্রিয়ায় প্রযুক্তির প্রয়োগকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ব্র্যান্ডটির শীর্ষ কর্মকর্তারা।

‘ডিজাইনড ফর নাউ’ (Designed for Now) দর্শন নিয়ে যাত্রা শুরু করা ইনোভারের বর্তমান পণ্যসম্ভারে রয়েছে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন পণ্য। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি ব্যবহারের প্রয়োজন মেটাতে পণ্যের বৈচিত্র্য ও পরিসর ধারাবাহিকভাবে বাড়াচ্ছে ব্র্যান্ডটি।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।

এ ছাড়া আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সালসহ আকিজ রিসোর্সের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

//ডিবিটেক/এমএএইচ/এসএমই/এমএসআই//