নতুন নকশায় প্রিমিয়াম স্মার্টফোন

নতুন রঙে আসছে ভিভো ভি৮০

  • রাইজ অরেঞ্জ রঙে বাজারে আসছে নতুন মডেল
  • থাকছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা
  • নকশায় কোল্ড-কার্ভড গ্লাস ও মেটাল ফ্রেম

নতুন রঙে আসছে ভিভো ভি৮০
৪ নভেম্বর, ২০২৬ ১০:৪৩  

নতুন রং, প্রিমিয়াম নকশা ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি৮০ বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। ‘রাইজ অরেঞ্জ’ রঙের পাশাপাশি ফোনটিতে থাকছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ডিজাইন এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম। ফটোগ্রাফির জন্য এতে যুক্ত হচ্ছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা।

ভিভোর তথ্য অনুযায়ী, ভি৮০-এর নতুন রাইজ অরেঞ্জ রং ফোনটির নকশায় আলাদা বৈশিষ্ট্য যোগ করবে। যারা প্রচলিত ধারা থেকে বেরিয়ে নিজস্ব রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে চান, তাদের কথা বিবেচনায় রেখেই রঙটির নকশা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফোনটির বাহ্যিক নকশায় রয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম। এসব উপাদানের সমন্বয়ে ভি৮০-তে প্রিমিয়াম নকশার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে ভিভো।

ক্যামেরা প্রযুক্তিও ভি৮০-এর অন্যতম আকর্ষণ। এতে থাকবে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। পাশাপাশি জাইসের ৮৫ ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রতিকৃতির ছবি তোলার ক্ষেত্রে ভিন্ন ফোকাল লেংথ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ব্যক্তিগত আয়োজন, ভ্রমণ কিংবা বিশেষ মুহূর্তের ছবি ধারণে এসব সুবিধা কাজে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিভোর ভাষ্য, স্মার্টফোনটির নকশা ও ক্যামেরা প্রযুক্তিতে এমন ব্যবহারকারীদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যারা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি ছবি তোলা এবং ব্যক্তিগত স্টাইলের ক্ষেত্রেও আলাদা অভিজ্ঞতা চান।

রাইজ অরেঞ্জ রং, প্রিমিয়াম নির্মাণশৈলী এবং জাইস ক্যামেরা প্রযুক্তি নিয়ে ভি৮০ খুব শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। তবে ফোনটির দাম, বিক্রির নির্দিষ্ট তারিখ এবং অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানায়নি ভিভো।

//ডিবিটেক/জেডএইচআইপি/এসএমই/এমআইএসটি//