সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়ে
১০ নভেম্বর শুরু দারাজের ১১.১১ ক্যাম্পেইন
- ১০ নভেম্বর রাত ৮টায় শুরু, চলবে ২১ নভেম্বর পর্যন্ত
- ফ্ল্যাশ সেল ও ক্লিয়ারেন্সে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়
- ১৮টির বেশি ব্যাংক ও পেমেন্ট প্রতিষ্ঠানের বিশেষ অফার
দেশের অনলাইন কেনাকাটায় বছরের অন্যতম বড় আয়োজন নিয়ে আবারও হাজির হচ্ছে দারাজ বাংলাদেশ। ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে ‘১১.১১—দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ ক্যাম্পেইন। ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এই আয়োজনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়, নির্ধারিত পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত সাশ্রয়, বিনামূল্যে ডেলিভারি এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।
ক্রেতাদের জন্য এবারের ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি মেগা ডিলে বাজারের সর্বনিম্ন মূল্যে পণ্য কেনার সুযোগ থাকবে। নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে আগাম মূল্য পরিশোধ করলে পাওয়া যাবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। সাইটজুড়ে ডেলিভারি চার্জে ছাড়ের পাশাপাশি নির্বাচিত পণ্যে থাকছে বিনামূল্যে ডেলিভারি। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ছয় থেকে সাত ঘণ্টার জন্য আয়োজিত ব্র্যান্ড রাশ আওয়ারে শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ ছাড়ও উপভোগ করতে পারবেন ক্রেতারা।
এবারের আয়োজনে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় স্পন্সর ব্র্যান্ডগুলোর সৌজন্যে ওয়ালটনের ৬ কেজি ধারণক্ষমতার টপ লোডিং ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের ২৪ ইঞ্চি বেবি বাইসাইকেল এবং হায়ার জেনগ্লো ৩০ লিটারের ওয়াটার হিটার জেতার সুযোগ থাকছে।
এ ছাড়া ১১.১১ জ্যাকপটে প্রথম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর এবং মিনিস্টারের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি।
মূল ক্যাম্পেইন শুরুর আগেই তৈরি হবে বাড়তি উন্মাদনা। ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন। এতে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। পুরো ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে পাওয়া যাবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচারও।
দারাজ চয়েসের ক্রেতাদের জন্য থাকছে বাড়তি সুবিধা। তিনটি পণ্য কিনলে পাওয়া যাবে বিনামূল্যে ডেলিভারি। আর পাঁচটি পণ্য কিনলে একটি পণ্য উপহারসহ বিনামূল্যে ডেলিভারির সুযোগ থাকবে।
কেনাকাটায় আরও সাশ্রয় নিশ্চিত করতে দারাজ এবারের ১১.১১ ক্যাম্পেইনে ১৮টির বেশি ব্যাংক, কার্ড স্কিম ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। অংশীদারদের মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, মাস্টারকার্ড এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনাল।
এসব প্রতিষ্ঠানের নির্ধারিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে গ্রাহকরা ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধা পাবেন। মাস্টারকার্ড কার্ডধারীদের জন্য থাকছে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) জেতার বিশেষ সুযোগ। নভেম্বর মাসজুড়ে দারাজে সংরক্ষিত মাস্টারকার্ড ব্যবহার করে যিনি সবচেয়ে বেশি অর্ডার করবেন, তাঁকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
এ ছাড়া ইবিএল জিপ ও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে কেনাকাটায় থাকছে বিশেষ ক্যাশব্যাক। যোগ্য গ্রাহকরা প্রযোজ্য শর্ত অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের জন্য শূন্য শতাংশ সুদে কিস্তিতে পণ্য কেনার সুযোগও পাবেন।
ক্যাম্পেইনে যুক্ত হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্তৃত ব্র্যান্ড অংশীদার নেটওয়ার্ক। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে হিমালয়া, রেকিট বেনকিজার, ইউনিলিভার, এসিআই, ম্যারিকো ও হায়ার। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে গোদরেজ, ফ্রেশ হাইজিন, ভিশন, বাটা, লোটো, রিয়েলমি, জেইন অ্যান্ড মাইজা এবং নেসলে। অন্যদিকে সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মোশন ভিউ, নিওকেয়ার, ডাবর, সেসা, মিনিস্টার, টিপি-লিংক ও এসার।
এসব অংশীদারত্বের মাধ্যমে ইলেকট্রনিকস, ফ্যাশন, দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, গৃহস্থালি সরঞ্জাম এবং জীবনযাপনসংশ্লিষ্ট বিভিন্ন পণ্যে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।
ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “১১.১১ আমাদের জন্য বছরের অন্যতম বড় আয়োজন। আমরা জানি, অনেক ক্রেতাই এই সময়টাকে তাঁদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য বেছে নেন। তাই আমাদের চেষ্টা থাকে, তাঁরা যেন পছন্দের পণ্যগুলো ভালো দামে কিনতে পারেন এবং কেনাকাটার পুরো অভিজ্ঞতাটাও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়। এবার বিভিন্ন ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনারের সঙ্গে মিলে আরও বেশি অফার, সাশ্রয়ের সুযোগ এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আশা করি, এবারের ১১.১১ ক্রেতাদের জন্য কেনাকাটার ক্ষেত্রে বাড়তি আনন্দ ও সাশ্রয় নিয়ে আসবে।”
গ্রাহকরা দারাজের ১১.১১ ক্যাম্পেইন পেজে প্রবেশ করে অথবা দারাজ অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য ও ঘোষণা জানতে অনুসরণ করা যাবে দারাজ বাংলাদেশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলো।
//ডিবিটেক/এসপিবি/এসএমই/এমএসআই//





