বিএসআরআইয়ের নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের নতুন কমিটি গঠিত
- বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি প্রকাশ
- সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী
- মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম
বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ২০২৬-২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। ৩ নভেম্বর, মঙ্গলবার, সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। কমিটির তিন সহ-সভাপতি হলেন মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, শেখ মো. রেজাউল আমীন ও ফেরদৌসী মোহাম্মদ আলী কবীর। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান মোস্তফা কামাল।
এছাড়া যুগ্ম মহাসচিব হয়েছেন মো. বোরহান উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে মো. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইশতিয়াক মোহাম্মদ বেহনম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রুপা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলোরা আফরোজ লিমা এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দা নাজলী মোস্তফা।
কমিটির নয়জন কার্যকরী সদস্য হলেন—আশরাফ উদ্দিন খান, মো. আবু তাহের, মো. শহীদুল ইসলাম, এ এস এম শহিদুল হোসেন (বাবু), মোহাম্মদ নজরুল ইসলাম, সালমা শাহনওয়াজ পারভীন, মনির উদ্দিন আহম্মেদ, মাহফুজা মাহমুদ ও মোহাম্মদ সাইফুল হক ইবনে মজিব।
নবনির্বাচিত এ কমিটিকে প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটিসহ বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নতুন এই নেতৃত্বের প্রতি সর্বাঙ্গীন সাফল্য ও শুভকামনা জানানো হয়।
//ডিবিটেক/এসএমসি/এসডিই/এমওই//





