পিৎজা ইন্ - বাক্কো চুক্তি সই

পিৎজা ইন্ - বাক্কো চুক্তি সই
২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২২  

পিৎজা ইন্ বাংলাদেশের দেশজুড়ে বিস্তৃত সব আউটলেটে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ে অর্ডারের ক্ষেত্রে ১৫ শতাংশ এক্সক্লুসিভ ছাড় পাবেন বাক্কো সদস্য ও কর্মীরা। এই সুবিধা পেতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও পিৎজা ইন্ বাংলাদেশ ২৩ সেপ্টেম্বর একটি সমঝোতা চুক্তি সই করেছে। 

২৪ সেপ্টেম্বর, বুধবার বাক্কো থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ। 

বাক্কোর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সহ-সভাপতি মোঃ তানজিরুল বাসার এবং পিজ্জা ইন বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন কে এম আলি হোসেন রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, পিৎজা ইন্ বাংলাদেশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কোর অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।