বাস, জাহাজ ও ট্রাভেল পাস একসঙ্গে
সেন্টমার্টিনের টিকিট এক প্ল্যাটফর্মে বিডিটিকিটসে
- বাস, জাহাজ ও ট্রাভেল পাস একসঙ্গে বুকিংয়ের সুবিধা
- বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টা টিকিট বুকিং
- যাত্রার আগে QR কোডযুক্ত প্রিন্টেড টিকিট সংগ্রহ বাধ্যতামূলক
দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পর্যটন মৌসুমে দ্বীপটিতে যাতায়াতের পরিকল্পনা করছেন অনেক ভ্রমণপিপাসু। তবে বাসের টিকিট, জাহাজের টিকিট ও ট্রাভেল পাস আলাদাভাবে সংগ্রহের জটিলতা এবং অনলাইন বুকিং সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে প্রতারণার ঝুঁকি ভ্রমণকারীদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করে।
এই প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত অনলাইন শিপ টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটসে (bdtickets) বাসের টিকিট, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে বুক করার সুবিধা চালু রয়েছে। ফলে ভ্রমণকারীরা কক্সবাজার যাওয়ার বাসের টিকিটের পাশাপাশি সেন্টমার্টিনে যাতায়াতের শিপ টিকিট এবং ট্রাভেল পাসও একই প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারছেন। এতে আলাদাভাবে বিভিন্ন মাধ্যমে টিকিট সংগ্রহের ঝামেলা কমছে। সহজ হচ্ছে পুরো ভ্রমণ পরিকল্পনা।
টিকিট বুকিংয়ে যেসব নির্দেশনা জরুরি
সেন্টমার্টিন ভ্রমণ নির্বিঘ্ন করতে টিকিট সংগ্রহের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে হবে।
প্রথমত, টিকিটে উল্লেখ করা নাম ও জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য মিলিয়ে নিতে হবে।
দ্বিতীয়ত, সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু সফট কপি সঙ্গে রাখলেই হবে না। যাত্রার আগে অনুমোদিত কাউন্টার থেকে কিউআর কোড সংবলিত প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে।
এ ছাড়া আগেই টিকিট বুক করতে হবে। কারণ জেটি ঘাটে টিকিট কেনার কোনো সুযোগ থাকবে না। যাত্রাকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জাহাজ কর্তৃপক্ষ টিকিট যাচাই করবে। তাই পুরো যাত্রায় টিকিট সঙ্গে রাখা জরুরি।
২৪ ঘণ্টা বুকিং, সহায়তায় কাস্টমার কেয়ার
বিডিটিকিটসের মাধ্যমে ২৪ ঘণ্টাই টিকিট বুক করার সুযোগ রয়েছে। টিকিটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে ১৬৪৬০ নম্বরে ফোন করে কাস্টমার কেয়ারের সহায়তা নেওয়া যাবে।
এ ছাড়া সেবাসমূহ ও আকর্ষণীয় অফার সম্পর্কে বিস্তারিত জানতে বিডিটিকিটসের ফেসবুক পেজ, অ্যাপ ও ওয়েবসাইট ভিজিট করা যাবে।
//ডিবিটেক/এসসি/ডিই/ওই//





