অনলাইন বুকিং ও হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার
পর্যটন খাতে ডিজিটাল সেবা বাড়াচ্ছে গোএনস্টে ডটকম
- অনলাইনে সহজ বুকিং ও ডিজিটাল ব্যবস্থাপনার কাজ করছে গোএনস্টে ডটকম
- হোটেল-রিসোর্টের দৈনন্দিন ইনভেন্টরি, পেমেন্ট ও রুম ব্যবস্থাপনার বিশেষ সফটওয়্যার উন্মোচন
- পর্যটক, হোটেল ও এজেন্সিগুলোর জন্য সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম
দেশের দ্রুত পরিবর্তনশীল পর্যটন ও আতিথেয়তা শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং আধুনিক হোটেল ব্যবস্থাপনার সমন্বয়ে নতুন পদক্ষেপ নিয়েছে দেশীয় প্ল্যাটফর্ম ‘গোএনস্টে ডটকম’ (goNstay.com)।
১১ নভেম্বর, বুধবার গোএনস্টে ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান জানালেন, ভ্রমণকারীদের সুবিধার্থে দ্রুত অনলাইন হোটেল বুকিংয়ের পাশাপাশি হোটেল-রিসোর্টগুলোর জন্য সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে তারা।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম তৈরি করা নয়; বরং পর্যটক, হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি ও করপোরেট গ্রাহকদের জন্য এক ছাতার নিচে সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা।” ‘ট্রাভেল স্মার্ট, স্টে বেটার’ স্লোগান সামনে রেখে কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, শ্রীমঙ্গল ও বান্দরবানের মতো পর্যটনকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি। গোএনস্টে ডটকমের সেবা পরিধিতে হোটেল ও ফ্লাইট বুকিং, ভ্রমণসেবা, ভিসা প্রসেসিং, বিদেশে গ্রুপ প্যাকেজ এবং হোটেল পরিচালনার বিশেষ সফটওয়্যার অন্তর্ভূক্ত রয়েছে।
জানাগেলো, অনলাইন বুকিং ছাড়াও হোটেল পরিচালনব্যবস্থা সুসংগঠিত করতে ‘গোএনস্টে হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যারের মাধ্যমে হোটেলের রুম ও ইনভেন্টরি ব্যবস্থাপনা, ফ্রন্ট ডেস্ক অপারেশন, পেমেন্ট ও ইনভয়েস এবং বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা যাবে। বিশেষ করে প্রচলিত পদ্ধতিতে পরিচালিত হোটেল ও রিসোর্টগুলোকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরে সাহায্য করবে এই সফটওয়্যার।
//ডিবিটেক/এলএসআর/এসএমপি/এমআইএস//





