খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উপহার হস্তান্তর

ওয়ালটনের ‘হাউজফুল অফারে’ গৃহস্থালি সামগ্রী পেলেন শতরূপা

  • ওয়ালটনের ‘হাউজফুল অফারে’ এক ফ্রিজ কিনে সম্পূর্ণ গৃহস্থালি সামগ্রী বিনামূল্যে পেয়েছেন শতরূপা বিশ্বাস
  • শহীদ হাদিস পার্কের অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান ও সাদীয়া আয়মান উপহার তুলে দেন
  • ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ অব্যাহত থাকবে

ওয়ালটনের ‘হাউজফুল অফারে’ গৃহস্থালি সামগ্রী পেলেন শতরূপা
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৩৪  

খুলনার ডাকবাংলার বাসিন্দা শতরূপা বিশ্বাসের একটি ফ্রিজ কেনার ঘটনা এক অসাধারণ অভিজ্ঞতায় পরিণত হয়েছে। ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর অধীনে বিশেষ ‘হাউজফুল অফার’-এর মাধ্যমে তিনি বিনামূল্যে পুরো এক ঘর ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উপহার পেয়েছেন।

খুলনা শহরের শহীদ হাদিস পার্কে সোমবার (৯ নভেম্বর)  আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদীয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরূপার হাতে এসব উপহার তুলে দেন। উপহার হিসেবে শতরূপা ও তার পরিবার আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ ওয়ালটনের বহুমুখী পণ্য পেয়ে উচ্ছ্বসিত হন।

ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল উৎসাহী জনতা ভিড় জমান, যা উপহার হস্তান্তরের সময় পুরো পরিবেশকে উৎসবে মুখরিত করে তোলে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, সেলস প্রধান এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোয়েব আহমেদ, ওয়ালটন প্লাজার এইচআরএম প্রধান ফয়সাল ওয়াহিদ এবং ওয়ালটন প্লাজার খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ওয়ালটন কর্মকর্তারা জানান, আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে গ্রাহকদের আকর্ষণীয় সুবিধা দিতে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫' চালু করা হয়। এই ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা অনুমোদিত ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে গ্রাহকদের বিনামূল্যে সম্পূর্ণ এক ঘর ইলেকট্রনিক্স পণ্য জয়ের সুযোগ থাকছে। আগামী ৩১ ডিসেম্বর, পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে বিদেশ ভ্রমণের সুযোগ, ক্যাশব্যাক এবং বিভিন্ন নিশ্চিত উপহারের সুযোগও রয়েছে।

শতরূপা সম্প্রতি ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা থেকে একটি ফ্রিজ কেনেন। এরপর তাঁর নাম, মোবাইল নম্বর এবং ফ্রিজের বারকোড নম্বর ওয়ালটনের ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত জানানো হয়। এর পরপরই তিনি তাঁর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস পান, যেখানে জানানো হয় যে তিনি ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর অধীনে এক ঘর ইলেকট্রনিক্স পণ্য জিতেছেন।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে সেই মুহূর্তের কথা স্মরণ করে শতরূপা জানান যে প্রথমে তিনি বার্তাটি বিশ্বাস করতেই পারছিলেন না। তিনি বলেন, “আমি যখন ওয়ালটন প্লাজা ম্যানেজারকে এসএমএসটি দেখাই, তিনি জানান যে আমি কেবল একটি ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ, একটি এয়ার কন্ডিশনার, একটি টেলিভিশন, একটি ওয়াশিং মেশিন এবং আরও অনেক ইলেকট্রনিক্স পণ্য পেয়েছি। এতে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই।”

তিনি আরও যোগ করেন, “আমি ওয়ালটন বেছে নিয়েছিলাম কারণ এর ফ্রিজগুলো মানে ভালো, দেখতে সুন্দর এবং সাশ্রয়ী। আমি কখনও ভাবিনি একটি ফ্রিজ কিনে আমার পরিবারের জন্য এমন দারুণ চমক আসবে। আমার মতো সাধারণ গ্রাহকদের হাতে এত মূল্যবান উপহার তুলে দিয়ে ওয়ালটন সত্যিই তার প্রতিশ্রুতি পূরণ করেছে। এটি দেখে ব্র্যান্ডটির প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা আরও জোরদার হয়েছে।”

এদিকে বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত, দক্ষ ও স্বয়ংক্রিয় করতে ওয়ালটন একটি সমন্বিত ‘ডিজিটাল কাস্টমার ডেটাবেজ’ তৈরি করছে। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের কেনাকাটা ও পণ্যের তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকে, ফলে গ্রাহকরা তাঁদের ফিজিক্যাল ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও বাংলাদেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি সেবা নিতে পারেন। গ্রাহকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি গ্রাহক সুবিধা বৃদ্ধি এবং বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক শক্তিশালী করতে ওয়ালটন এই ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

//ডিবিটেক/পিআর/এসএমই/এফওইডি//