ই-বাইক পেলেন খুলনার এজেন্ট

উপায় সেপ্টেম্বর এজেন্ট ক্যাম্পেইনের মেগা বিজয়ী সাইদুল

  • মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ সেপ্টেম্বর ২০২৬ ক্যাম্পেইনের মেগা বিজয়ী ঘোষণা করেছে
  • নির্ধারিত শর্ত পূরণ করে মেগা গিফট হিসেবে ই-বাইক জিতেছেন সাইদুল ইসলাম
  • ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম জোরদারে এজেন্টদের অবদানের স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ

উপায় সেপ্টেম্বর এজেন্ট ক্যাম্পেইনের মেগা বিজয়ী সাইদুল
১৮ অক্টোবর, ২০২৬ ১৭:১৫  

দেশের ফিনটেক ব্যবস্থার আধুনিকীকরণ ও ডিজিটাল লেনদেন জোরদারে এজেন্টদের সক্রিয় অবদানকে উৎসাহিত করতে বড় ধরণের পুরষ্কারের ঘোষণা দিয়েছে অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ (upay)।

১৮ অক্টোবর, রবিবার ঢাকার প্রধান কার্যালয়ে এক বিশেষ আয়োজনের মাধ্যমে সেপ্টেম্বর ২০২৬ ‘এজেন্ট ক্যাম্পেইন’-এর মেগা বিজয়ী হিসেবে খুলনার মো. সাইদুল ইসলামের নাম ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ‘রাইডো (Rydo) ই-বাইক’ চাবি তুলে দেওয়া হয়।

ক্যাম্পেইনের নির্ধারিত সমস্ত যোগ্যতা ও লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনকারী এজেন্টদের মধ্যে থেকে এক তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে খুলনা অঞ্চলের কুষ্টিয়া সদরের এজেন্ট মো. সাইদুল ইসলামকে এই মেগা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

মো. সাইদুল ইসলামকে অভিনন্দন জানিয়ে উপায় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, সারাদেশের মানুষের কাছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে এজেন্টরা তৃণমূল পর্যায়ে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, এজেন্ট ক্যাম্পেইনের মতো ধারাবাহিক উৎসাহমূলক উদ্যোগের মাধ্যমে এজেন্টদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেশের বিকাশমান ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেমে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে।

//ডিবিটেক/এফপিকেএইচআর/এসএমপি/বিপিও//