সোশ্যাল মিডিয়ার সুবিধার সঙ্গে ২ লাখ এআই টোকেন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির এআই প্যাক
- কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’ চালু করেছে রবি
- প্যাকটিতে রয়েছে পাঁচটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুবিধা
- রবি এআই স্পেসে ব্যবহারের জন্য থাকছে ২ লাখ এআই টোকেন
বাংলাদেশে ডিজিটাল কনটেন্ট তৈরির ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং তরুণদের ইতিবাচক সাড়াকে বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ টেলিকম প্যাক চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। ‘ক্রিয়েটরস প্যাক’ নামের এ অফারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুবিধার পাশাপাশি যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সুযোগ। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নতুন আইডিয়া তৈরি, ভিডিও পরিকল্পনা এবং সোশ্যাল মিডিয়া পোস্টের সৃজনশীল নকশা তৈরিতে এআইয়ের সহায়তা নিতে পারবেন।
দেশে তরুণদের একটি বড় অংশ এখন কনটেন্ট তৈরিকে শুধু শখ হিসেবে নয়, পেশা ও আয়ের মাধ্যম হিসেবেও বেছে নিচ্ছেন। নতুন আইডিয়া খোঁজা, আকর্ষণীয় ভিডিও তৈরি এবং তা দ্রুত দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার এই প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করতেই নতুন প্যাকটি চালু করেছে রবি।
রবির ‘ক্রিয়েটরস প্যাক’-এ থাকছে ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার ও লাইকি ব্যবহারের সুবিধা। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘রবি এআই স্পেস’-এ ব্যবহারের জন্য ২ লাখ এআই টোকেন। এসব টোকেন ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটররা নতুন আইডিয়া তৈরি, ভিডিওর পরিকল্পনা সাজানো এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সৃজনশীল লেআউট তৈরিতে এআইয়ের সহযোগিতা নিতে পারবেন।
বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে এআই প্রযুক্তির প্রয়োগ ও প্রসারে রবি শুরু থেকেই অগ্রণী ভূমিকা রাখছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রবির ব্র্যান্ড স্লোগান ‘পারবে তুমিও’ থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের স্বপ্ন পূরণ এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নতুন অফার সম্পর্কে রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ বলেন, “রবি বিশ্বাস করে, প্রযুক্তি মানুষের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্রিয়েটরস প্যাকের মাধ্যমে আমরা ইন্টারনেট সুবিধা এবং এআই-ভিত্তিক সৃজনশীলতাকে একসঙ্গে নিয়ে এসেছি, যাতে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররা আরও সহজে নিজেদের আইডিয়া বাস্তবে রূপ দিতে পারেন।”
গ্রাহকরা My Robi App-এর ইন্টারনেট সেকশন থেকে প্যাকটি কিনতে পারবেন। এ ছাড়া রবির নিকটস্থ রিটেইল পয়েন্ট, বিকাশ, নগদ এবং 4387# ডায়াল করেও এটি কেনার সুযোগ রয়েছে।
রবির মতে, এ উদ্যোগের মাধ্যমে দেশের নতুন প্রজন্মের ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের পাশে থাকার প্রতিশ্রুতি আরও জোরালো হবে। ইন্টারনেট সুবিধা ও এআই প্রযুক্তির সমন্বয়ে কনটেন্ট তৈরির প্রক্রিয়া সহজ করার পাশাপাশি তরুণদের সৃজনশীলতা বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে এই প্যাক।
//ডিবিটেক/জেডএইচআইপি/এসএমপি/এমভিএনও//





