১৪তম প্রজন্মের কোর আই৭ প্রসেসর ও আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ
লেনোভো এলওকিউ সিরিজের নতুন দুটি গেমিং ল্যাপটপ আনল গ্লোবাল ব্র্যান্ড
- ইন্টেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর, ১৬ জিবি ডিডিআর৫ র্যাম ও ১৪৪ হার্জের এফএইচডি ডিসপ্লে
- আরটিএক্স ৫০৬০ ও ৫০৫০ গ্রাফিক্স কার্ডের দুই ভ্যারিয়েন্টে ৫৭২ ও ৪৪০ এআই টপস সক্ষমতা
- দাম যথাক্রমে ২ লাখ ২৫ হাজার ও ২ লাখ ১৭ হাজার টাকা; সঙ্গে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি
উচ্চগতির গেমিং, পেশাদার কনটেন্ট ক্রিয়েশন এবং ভারি কম্পিউটিংয়ের চাহিদা মেটাতে লেনোভো এলওকিউ (LOQ) সিরিজের নতুন দুটি শক্তিশালী গেমিং ল্যাপটপ দেশের বাজারে নিয়ে এসেছে শীর্ষস্থানীয় আইটি পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
২৪ অক্টোবর, শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ (15IRX10) সিরিজের ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ এবং ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’ মডেল দুটিতে যুক্ত করা হয়েছে ১৪তম প্রজন্মের সর্বাধুনিক ইন্টেল কোর আই৭ প্রসেসর, যা ট্রিপল-এ (AAA) গেমিং ছাড়াও নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং ও ফোরকে ভিডিও এডিটিংয়ের কাজ সহজে পরিচালনা করতে সক্ষম।
দুটি মডেলেই রয়েছে ২০-কোর ও ২৮-থ্রেডের ইন্টেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর, যার বুস্ট ক্লক গতি সর্বোচ্চ ৫.৫ গিগাহার্টজ পর্যন্ত। দ্রুতগতির পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ মেগাহার্টজ র্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে যুক্ত রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ নিটস উজ্জ্বলতা, অ্যান্টি-গ্লেয়ার সুবিধা এবং ১০০% এসআরজিবি (sRGB) কালার গ্যামুট; যা নিখুঁত কালার গ্রেডিং ও গেমিং ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এর পাশাপাশি ২৪-জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও সিস্টেম, হার্ডওয়্যার প্রাইভেসি শাটার এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার এফএইচডি ওয়েবক্যাম ব্যবহারকারীর নিরাপত্তায় ও স্ট্রিমিংয়ে ভিন্ন মাত্রা যোগ করবে।
ল্যাপটপ দুটির মূল পার্থক্য নির্ধারণ করা হয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণ ক্ষমতায়। এর মধ্যে লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ মডেলে ব্যবহার করা হয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসম্পন্ন এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ, যা সর্বোচ্চ ৫৭২ এআই টপস (AI TOPS) গণনা সক্ষমতা প্রদান করে। এই ভ্যারিয়েন্টটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। অন্যদিকে ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’ মডেলে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরির এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ, যা সর্বোচ্চ ৪৪০ এআই টপস প্রদান করে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে ২ লাখ ১৭ হাজার টাকা।
ল্যাপটপগুলোতে বিল্ট-ইন লেনোভো এলএ১ (LA1) এআই চিপ ছাড়াও রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, দ্রুতগতির টাইপ-সি পোর্ট, আরজে৪৫ ল্যান এবং গিগাবিট ইথারনেট সংযোগ। আধুনিক লুনা গ্রে রঙের বডির ডিভাইসটিতে ৬০ ওয়াট-আওয়ারের ব্যাটারি এবং তথ্যের সুরক্ষায় ফার্মওয়্যার টিপিএম ২.০ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে র্যাম সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধার পাশাপাশি অতিরিক্ত এম.২ এসএসডি স্লটের মাধ্যমে স্টোরেজ সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে।
ল্যাপটপ দুটিতে রয়েছে ২ বছরের সার্বিক ব্র্যান্ড ওয়ারেন্টি এবং পাওয়ার অ্যাডাপ্টারে মিলবে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সুবিধা। প্রযুক্তিপ্রেমী ও গেমাররা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন ই-কমার্স স্টোর, অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং দেশব্যাপী পার্টনার হাউসগুলো থেকে ল্যাপটপ দুটি সরাসরি সংগ্রহ করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/জিএপি/ এমএসআই/এসএমপি//





