গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাজারে আনল টিয়ান্ডি ৪জি ক্যামেরা
বিদ্যুৎ ও ওয়াই-ফাই ছাড়া চলবে নতুন সোলার সিকিউরিটি ক্যামেরা
- বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই দূরবর্তী স্থানের নজরদারিতে ‘টিয়ান্ডি’ ৪জি সোলার ক্যামেরা
- ক্যামেরাটিতে আছে দুটি ৩ মেগাপিক্সেল লেন্স, এআই শনাক্তকরণ, ১০,৪০০ এমএএইচ ব্যাটারি ও ইটিএফই সোলার প্যানেল
- সুপার পাওয়ার-সেভিং মোডে ব্যাটারিটি সর্বোচ্চ ৩৫ দিন পর্যন্ত বিদ্যুৎ ছাড়া চলতে সক্ষম
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা যেকোনো দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগ ছাড়াই নজরদারির সুবিধা দিতে ‘টিয়ান্ডি টিসি-এইচ৩৬৩এন ৯ডিবি-৪ ৪জি’ সৌরবিদ্যুৎ ব্যাটারি ক্যামেরা দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। সৌরশক্তি, বিল্ট-ইন ব্যাটারি, ৪জি এলটিই সংযোগ এবং আধুনিক স্মার্ট প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ক্যামেরাটি নেটওয়ার্ক ও বিদ্যুৎবিচ্ছিন্ন অঞ্চলের নিরাপত্তার জন্য একটি টেকসই সমাধান।
৩ নভেম্বর, মঙ্গলবার ডিভাইসটি পরিবেশনের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য এর আগেই সম্প্রতি অনুষ্ঠিত সিকিউরিটি এক্সপোতে একই সুবিধার টিসিএল ব্র্যান্ডের জনপ্রিয় ওয়্যারলেস আউটডোর সোলার ক্যামেরার সঙ্গে দর্শনার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আইসিসিসি কমিউনিকেশন।
প্রাপ্ত তথ্য বলছে, ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে দুটি ৩ মেগাপিক্সেল লেন্স, যার একটি ফিক্সড লেন্স এবং অপরটি চতুর্দিকের দৃশ্য ধারণে সক্ষম প্যান-টিল্ট লেন্স। ২৩০৪×১২৯৬ রেজল্যুশনে ২০এফপিএস ভিডিও, ৮ গুণ ডিজিটাল জুম, অটো-ট্র্যাকিং এবং এআই-ভিত্তিক মানব ও যানবাহন শনাক্তকরণ সুবিধা থাকায় নজরদারি অত্যন্ত নির্ভুল হয়। এছাড়া এর কালার ম্যাকার প্রযুক্তি, ৩০ মিটার পর্যন্ত ইনফ্রারেড নাইট ভিশন, ২০ মিটার হোয়াইট লাইট, লাল-নীল সায়রেন সতর্কতামূলক আলো এবং দ্বিমুখী অডিওর জন্য বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার দিন-রাত নিরবচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করে।
গ্লোবাল ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আরহাম জানান, ডিভাইসটিতে ১০,৪০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৭.৬ ওয়াট বা তার বেশি ক্ষমতার ইটিএফই (ETFE) সোলার প্যানেল রয়েছে। ল্যাব-তথ্য অনুযায়ী, সুপার পাওয়ার-সেভিং মোডে ব্যাটারিটি সর্বোচ্চ ৩৫ দিন এবং ইন্টেলিজেন্ট মোডে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত বিদ্যুৎ ছাড়া চলতে সক্ষম। ‘ইজিলাইভ প্লাস’ অ্যাপের মাধ্যমে দূর থেকে লাইভ নজরদারি, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট এবং উন্নত ভিডিও কমপ্রেশন সুবিধা রয়েছে এতে। আইপি৬৫ ওয়াটারপ্রুফ রেটিং থাকায় ক্যামেরাটি যেকোনো বৈরী আবহাওয়ায় ব্যবহারের উপযোগী এবং ১ বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ এটি কেনা যাবে।
//ডিবিটেক/জিবিপি/এমএসও/এমভিএনও//





