বাজার মাতাতে এলো দুটি সিরিজ
বাংলাদেশে শাওমির নতুন মিনি এলইডি টিভি সিরিজ
- বাংলাদেশে শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন
- ৪কে রেজ্যুলুশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন প্রযুক্তির চমৎকার সমন্বয়
- দেশজুড়ে অথোরাইজড স্টোরে নতুন এসব টিভির দাম শুরু ৬৩,৯৯৯ টাকা থেকে
বাসাবাড়ির বিনোদন অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিয়ে এসেছে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও প্রিমিয়াম অডিওর এই সমন্বিত লাইনআপ ক্রেতাদের মুভি, স্পোর্টস, গেমিং ও অনলাইন কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে সম্পূর্ণ পাল্টে দেবে।
১৮ অক্টোবর, রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই টেলিভিশন লাইনআপের শীর্ষস্থানীয় ডিভাইস হিসেবে রয়েছে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজ। ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি—এই তিনটি ভ্যারিয়েন্টে আসা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম সিরিজের টিভিতে ৪কে রেজ্যুলুশন, ১,৭০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট রাখা হয়েছে। এছাড়া গেম বুস্ট মোডে ভিআরআর ও আলট্রা-ফাস্ট ২৮৮ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করা যাবে। ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংযুক্ত এই টিভিতে উন্নত লোকাল ডিমিং প্রযুক্তির মাধ্যমে নিখুঁত ব্ল্যাক ও ডিটেইল ইমেজ নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি—চারটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ। দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডিডিসপ্লে সংবলিত এই সিরিজে ৪কে রেজ্যুলুশন, কিউডি-মিনি এলইডি প্রযুক্তি ও এইচডিআর১০+ সাপোর্ট রয়েছে। যা প্রতিদিনের বিনোদনে অসাধারণ কনট্রাস্ট ও কালার অ্যাকুরেসি প্রদান করবে।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, শাওমি সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার, চলচ্চিত্রপ্রেমী, ক্রীড়াপ্রেমী ও গেমারদের কথা মাথায় রেখেই নিখুঁত পিকচার কোয়ালিটি ও স্মার্ট ফিচারের এই টিভিগুলো বাজারে আনা হয়েছে।
বর্তমানে ডিভাইসগুলো দেশের সব শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। মডেলভেদে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজের দাম ১,২৩,৯৯৯ টাকা থেকে ২,৩৪,৯৯৯ টাকা এবং শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের দাম ৬৩,৯৯৯ টাকা থেকে ১,৭১,৯৯৯ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। //ডিবিটেক/এমএমআরএম/এসএমপি/বিপিও//





