৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ; প্রারম্ভিক মূল্য ৭৯,৯৯৯ টাকা
জাইস টেলিফটো ক্যামেরাসহ দেশে লঞ্চ হলো ভিভোর ফ্ল্যাগশিপ ভি৮০
- ৫০ মেগাপিক্সেলের জাইস (ZEISS) সুপার টেলিফটো ক্যামেরা ও এআই ক্রিয়েটিভ লাইটিং নিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ভিভো ভি৮০
- এতে রয়েছে ৭,২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ এবং অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম
- ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্জ ডিসপ্লেযুক্ত হ্যান্ডসেটটির প্রি-অর্ডার শুরু হয়েছে, থাকছে ১২ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা
তরুণ উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী ও ক্যারিয়ারপ্রত্যাশীদের প্রযুক্তিগত চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ভিভো ভি৮০’ (vivo V80) উন্মোচন করেছে ভিভো। হ্যান্ডসেটটির আউটলুকে রাখা হয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং টেকসই অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম। বাজারে হ্যান্ডসেটটি রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন এবং প্রাইম গ্রে—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে।
৫০ মেগাপিক্সেলের জাইস (ZEISS) সুপার টেলিফটো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও প্রিমিয়াম অ্যারোস্পেস-গ্রেড ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি ৯ নভেম্বর, সোমবার আনুষ্ঠানিকভাবে বাজারে অবমুক্ত করা হয়।
নির্মাতাদের দাবি, পোর্ট্রেট ফটোগ্রাফিকে পেশাদার মানে রূপ দিতে হ্যান্ডসেটটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো লেন্স। এতে যুক্ত ৮৫ মিমি এবং ১০০ মিমি ফোকাল লেংথের বিশেষ পোর্ট্রেট অপশন ছবিতে ন্যাচারাল ডেপথ অব ফিল্ড এবং নিখুঁত ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করে, যা বিজনেস মিটিং, প্রফেশনাল পোর্ট্রেট কিংবা করপোরেট ট্যুরের ছবিকে প্রাণবন্ত করে তোলে। ডিভাইসটির এআই ক্রিয়েটিভ ক্যামেরা ফিচারে থাকছে টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস সুবিধা, যা ভিন্নধর্মী শৈল্পিক লাইটিং ইফেক্ট দেয়। এছাড়া সামনে ও পেছনের উভয় ক্যামেরা দিয়েই আল্ট্রা-স্মুথ ৪কে ৬০ এফপিএস ভিডিও ধারণের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে ধারণা করা করা হচ্ছে।
ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং ও পেশাগত ব্যস্ততা নির্বিঘ্ন রাখতে ভিভো ভি৮০ ডিভাইসে যুক্ত করা হয়েছে ৭,২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্লুভোল্ট ব্যাটারি এবং দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ডিভাইসটি পরিচালিত হবে নতুন অরিজিনওএস ৭ (OriginOS 7) অপারেটিং সিস্টেমে। ডিসপ্লে সেগমেন্টে এতে রয়েছে ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্জ রিফ্রেশ রেটসমৃদ্ধ উন্নত আই-প্রটেকশন প্যানেল, যা চোখের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি দীর্ঘ ব্যবহারে স্বাচ্ছন্দ্যময় ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
বাংলাদেশে ডিভাইসটির দুটি মেমরি ভ্যারিয়েন্ট নির্ধারণ করা হয়েছে; যার মধ্যে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৭৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের মূল্য ৮৯,৯৯৯ টাকা। এরইমধ্যে দেশের অনুমোদিত ভিভো শোরুম ও পার্টনার প্ল্যাটফর্মগুলোতে হ্যান্ডসেটটির প্রি-অর্ডার শুরু হয়েছে। ক্রেতাদের জন্য ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস মেয়াদি শূন্য শতাংশ (০%) সুদমুক্ত ইএমআই সুবিধাও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/ ডিএইচইজেএইচ/এসএমপি/এমভিএনও//





