উদ্বোধন উপলক্ষে ৭–৯ নভেম্বর নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট

  • নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার
  • উদ্বোধন উপলক্ষে ৭ থেকে ৯ নভেম্বর নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দেওয়া হবে
  • আউটলেটে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য, ০ শতাংশ ইএমআই ও বিশেষ উপহারের সুবিধা থাকছে

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট
৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪৯  

নারায়ণগঞ্জে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি অ্যান্ড জি)। উদ্বোধন উপলক্ষে ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টে নতুন এই আউটলেট থেকে সরাসরি কেনাকাটায় অফারটি পাওয়া যাবে।

গ্যাজেট অ্যান্ড গিয়ার দেশের অন্যতম প্রিমিয়াম প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। এটি অ্যাপলের অনুমোদিত বিক্রেতাও। নতুন আউটলেটে বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোনের পাশাপাশি পাওয়া যাচ্ছে মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য, স্মার্ট ডিভাইস ও অন্যান্য প্রযুক্তিপণ্য।

একই ছাদের নিচে ক্রেতারা অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারমান কারডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজনসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য পাবেন।

কেনাকাটা সহজ করতে আউটলেটটিতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শূন্য শতাংশ ইএমআইতে মূল্য পরিশোধের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার এবং নির্বাচিত পণ্যে ছাড়। এতে ক্রেতারা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাবেন।

নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টের ষষ্ঠ তলায় আউটলেটটি অবস্থিত। ঠিকানা: ৫৯ বিবি রোড, ২ নম্বর রেলগেট, নারায়ণগঞ্জ-১৪০০।

উদ্বোধন উপলক্ষে তিন দিনের বিশেষ ছাড়ে কেনাকাটা করতে ক্রেতাদের নতুন আউটলেটে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।

//ডিবিটেক/ এমএফআই/ এসপিএম/এনসিপি//