এনভিডিয়াকে টপকে বাজারমূল্যে বিশ্বের দ্বিতীয় স্থানে মাইক্রোসফট
শেয়ারবাজারে বড় ধরনের পতনের মুখে পড়ে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় শীর্ষ মূল্যবান প্রতিষ্ঠানের স্থানটি দখল করেছে মাইক্রোসফট। ২০২৩ সালের জুন মাসের পর এই প্রথম এনভিডিয়াকে টপকাল উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) লেনদেন চলাকালীন এনভিডিয়ার শেয়ারের দর ৬ শতাংশের বেশি কমে প্রতি শেয়ার ১৬৭.১১ ডলারে নেমে আসে।
অন্যদিকে, মাইক্রোসফটের শেয়ারের দর কিছুটা কমে (০.৪ শতাংশ) ৫৪৩.২৫ ডলারে দাঁড়ায়। এর ফলে মাইক্রোসফটের বাজারমূল্য উন্নীত হয় প্রায় ৪.০৩ ট্রিলিয়ন (লাখ কোটি) ডলারে, যেখানে এনভিডিয়ার মূল্য নেমে আসে প্রায় ৪.০২ ট্রিলিয়ন ডলারে।
পতন ও বাজার অস্থিরতার কারণ
এআই খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে শেয়ার বিক্রির চাপ বৃদ্ধি পায়। পাশাপাশি, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারিতে বা লক্ষ্যবস্তুতে ছিলেন কি না- এমন একটি তদন্তের খবর ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে শেয়ারের দরপতন আরও ত্বরান্বিত হয়।
উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই রেসে বর্তমানে ৫.০৬ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





