তরুণদের হাত ধরে রোবটিক্স উদ্ভাবন
ধানমন্ডিতে ব্লকভিত্তিক কোডিং দিয়ে রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত
- ৪র্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৭টি রোবটিক্স প্রজেক্ট সম্পাদন করে
- আরডুইনো ব্যবহার করে সেন্সর ও মোটরের ব্যবহার শেখানো হয়
- আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান
ভবিষ্যতের চতুর্থ শিল্পবিপ্লব মেকাবিলায় দেশের শিশু-কিশোর ও তরুণদের রোবটিক্স, প্রোগ্রামিং এবং প্রযুক্তি-প্রকৌশল খাতে দক্ষ করে তুলতে নিয়মিত নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ৬ নভেম্বর, শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বিডিওএসএন কার্যালয়ে দিনব্যাপী 'ব্লক বেজ কোডিং দিয়ে রোবটিক্স কর্মশালা' সফলভাবে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই যৌথ কর্মশালার আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালুকৃত এই নিবিড় প্রশিক্ষণে ৪র্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ৪ জনের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেন।
প্রযুক্তির নতুন এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা হাতেকলমে ৭টি রোবটিক্স প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সেন্সর, মোটর ও নানা প্রযুক্তিনির্ভর ডিভাইসের ব্যবহার শেখে। শিক্ষার্থীদের আরডুইনো ব্যবহারের মাধ্যমে রোবটিক্সের হাতেখড়ি দেওয়া, রোবটের বিভিন্ন মেকানিজম বা কার্যপদ্ধতি বোঝানো, মডিউল নিয়ে বাস্তব পরীক্ষণ এবং রোবট অলিম্পিয়াড সংক্রান্ত প্রারম্ভিক দিকনির্দেশনা দিয়ে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে আত্মবিশ্বাসী পদচারণা নিশ্চিত করতে সাহায্য করবে এই আয়োজন।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ কো-অর্ডিনেটর এবং প্রধান রোবোটিক্স কোচ মিশাল ইসলাম। পাশাপাশি এতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) প্রতিযোগিতার প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং সবশেষে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে এই সেশন শেষ হয়।
//ডিবিটেক/এমএসসি/ডিএমও/এফওই//





