সাইবার ঝুঁকি রোধে কাস্টমাইজড সুরক্ষা

ক্যাসপারস্কি নেক্সট অপটিমামে এলো নতুন সিকিউরিটি মডিউল

  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার (এসএমবি) সাইবার নিরাপত্তা সুসংগঠিত করতে 'ক্যাসপারস্কি নেক্সট অপটিমাম'-এ যুক্ত হলো নতুন সিকিউরিটি মডিউল
  •  ফিংশিং ও সফটওয়্যার দুর্বলতা জনিত হামলা প্রতিরোধে সিকিউরিটি অ্যাওয়ারনেস, ইমেইল সিকিউরিটি ও ভলনারেবিলিটি ম্যানেজমেন্ট সুবিধা মিলবে
  • বিদ্যমান আইটি পরিকাঠামো পরিবর্তন না করেই নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জায়গায় অতিরিক্ত সুরক্ষা যোগ করা যাবে বলে জানিয়েছেন ইলিয়া মার্কেলভ

ক্যাসপারস্কি নেক্সট অপটিমামে এলো নতুন সিকিউরিটি মডিউল
১১ নভেম্বর, ২০২৬ ১৪:২৪  

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমবি) প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও সহজ ও জোরালো করতে ‘ক্যাসপারস্কি নেক্সট অপটিমাম’-এর আওতায় নতুন সিকিউরিটি মডিউল উন্মোচন করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কি। ১১ নভেম্বর, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ক্যাসপারস্কির অভ্যন্তরীণ গবেষণা অনুযায়ী, গত এক বছরে এসএমবি খাতে বহিরাগত সাইবার আক্রমণের মধ্যে ফিশিং (২০%) ও সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নেওয়া (১৭%) সবচেয়ে বেশি দেখা গেছে।

নতুন এই মডিউলার ব্যবস্থার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান প্রযুক্তি কাঠামো পরিবর্তন না করেই নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে সুরক্ষা জোরদার করতে পারবে। যুক্ত হওয়া মডিউলগুলোর মধ্যে রয়েছে— ফিংশিং ও মানুষের ভুল কমাতে সিকিউরিটি অ্যাওয়ারনেস, ইমেইল যোগাযোগের সুরক্ষায় ইমেইল সিকিউরিটি, হাইব্রিড-ক্লাউড পরিবেশের জন্য ওয়ার্কলোড সিকিউরিটি, সাইবার ঘটনা তদন্তে থ্রেট লুকআপ অ্যান্ড অ্যানালাইসিস এবং সিকিউরিটি দুর্বলতা শনাক্ত করতে ভলনারেবিলিটি ম্যানেজমেন্ট।

এছাড়া, ক্যাসপারস্কি নেক্সট ইডিআর ফাউন্ডেশনসে সিমুলেটেড ফিশিং ক্যাম্পেইন এবং এমএক্সডিআর অপটিমামে ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্ভাব্য অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং শনাক্তের মতো সুবিধা যুক্ত করা হয়েছে। মোবাইল ও ট্যাবলেটে সুবিধাজনক ব্যবস্থাপনা, টেলিগ্রামে তাৎক্ষণিক নোটিফিকেশন এবং নতুন প্রফেশনাল ভিউ কনসোল যুক্ত করায় এটি আরও ব্যবহারবান্ধব রূপ পেয়েছে।

ক্যাসপারস্কির ইউনিফাইড প্ল্যাটফর্ম প্রোডাক্ট লাইনের প্রধান ইলিয়া মার্কেলভ জানান, ঐতিহ্যগত ব্যয় ও জটিলতা ছাড়াই ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী এই সিকিউরিটি মডিউল ব্যবহার করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

//ডিবিটেক/সিএসসিপি/এসএমই/এমআইএস//