স্মার্ট জীবনের স্মার্ট পছন্দ’ স্লোগানে
ইলেকট্রনিক্স বাজারে নতুন সম্ভাবনা নিয়ে আসছে ব্র্যান্ড ‘পেগাসাস’
- ‘স্মার্ট জীবনের স্মার্ট পছন্দ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারে উন্মোচিত হতে যাচ্ছে নতুন ব্র্যান্ড পেগাসাস
- পেগাসাসের পরিকল্পিত পণ্যসম্ভারে থাকছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, গুগল ও কিউএলইডি স্মার্ট টিভি এবং কিচেন অ্যাপ্লায়েন্স
- আধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য, বিদ্যুৎ সাশ্রয়ী বৈশিষ্ট্য এবং কার্যকর বিক্রয়োত্তর সেবার সমন্বয়ে দীর্ঘমেয়াদি আস্থা অর্জনের লক্ষ্য নিয়েছে ব্র্যান্ডটি
বাংলাদেশের দ্রুত বিকাশমান ইলেকট্রনিক্স বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে নতুন ব্র্যান্ড ‘পেগাসাস’। ‘স্মার্ট জীবনের স্মার্ট পছন্দ’—এই স্লোগানকে ধারণ করে আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে বাজারে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পরিকল্পিত পণ্যসম্ভারে থাকছে আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয় সব প্রযুক্তিপণ্য। খাদ্য সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ও ফ্রিজার, আরামদায়ক পরিবেশের জন্য এয়ার কন্ডিশনার, সময় ও শ্রম সাশ্রয়ে ওয়াশিং মেশিন এবং উন্নত বিনোদনের জন্য গুগল প্রযুক্তিনির্ভর স্মার্ট ও কিউএলইডি টেলিভিশন। এছাড়া মিক্সার গ্রাইন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ইস্ত্রি সহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্সের মাধ্যমে রান্নাঘরের কাজকে আরও সহজ করার সমন্বিত পরিকল্পনা তৈরি করেছে পেগাসাস।
ইলেকট্রনিক্স খাতে বিশ্বস্ততা অর্জনে পণ্যের নান্দনিক ডিজাইন ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা, দক্ষ সার্ভিস টিম ও যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতামূলক বাজারে সঠিক পণ্য নির্বাচন, রিটেইল ব্যবস্থাপনা ও ডিজিটাল যোগাযোগের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিসচেতন গ্রাহকদের আস্থা অর্জনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে পেগাসাস।
//ডিবিটেক/এনএসপি/এসএমপি/এমএসআই//





