আন্তর্জাতিক স্বীকৃতি
দেশের প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম
দেশের গন্ডি পেরিয়ে ব্রডকাস্ট টেকলোজিতে আন্তর্জাতিকভাবে মাইলফলক অর্জন করলেন প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম ( মো. সালাউদ্দিন মিয়া)। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান সোসাইটি অব ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার্স (এসবিই) থেকে সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) সার্টিফিকেশন অর্জন করে বাংলাদেশের প্রথম প্রার্থী হিসেবে এই মর্যাদা লাভ করেছেন।
সালাউদ্দিন সেলিম ২০২৫ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে পরীক্ষায় সিবিটি অংশ নেন, এবং ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এর ফলাফল ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্বব্যাপী স্বীকৃত এই সার্টিফিকেট অর্জনের জন্য SBE কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এটি ব্রডকাস্ট টেকনোলজিতে আন্তর্জাতিক মানদণ্ডে একজন পেশাদারের দক্ষতা যাচাইয়ের প্রতীক।
বিশ্বমানের পেশাদার সার্টিফিকেশন
সিবিটিহলো যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন সোসাইটি অব ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার্স (এসবিই)-এর একটি মর্যাদাপূর্ণ টেকনিক্যাল সার্টিফিকেশন, যা বিশ্বজুড়ে ব্রডকাস্ট, মিডিয়া, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন ও ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে অত্যন্ত মূল্যায়িত। এই সার্টিফিকেশন অর্জন দেখায় যে একজন পেশাজীবী আন্তর্জাতিক মান অনুসারে তার জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
এসবিই -এর বিশ্বব্যাপী সহযোগী সংস্থা রয়েছে, যেমন জর্জিয়ার ইনকর্পোরেশন অফ ইস্টার্ন ইউরোপিয়ান ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার্স (IEEBE), যা সার্টিফিকেশন প্রক্রিয়ায় আন্তর্জাতিক অ্যাক্সেসে সহায়তা করে এবং সিবিটি সার্টিফিকেশন একটি বিশ্বব্যাপী স্বীকৃত মান কারণ এটি সম্প্রচার প্রযুক্তি দক্ষতার একটি ব্যাপক এবং কঠোর মূল্যায়নের উপর ভিত্তি করে এবং একটি সুপরিচিত পেশাদার সংস্থা দ্বারা পরিচালিত হয় ।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এসবিই ২০২৫ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রদান কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই সময়ে বিশ্বের হাজারো পেশাজীবী এই সার্টিফিকেশনের মাধ্যমে তাদের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠা করেছেন।
সালাউদ্দিন সেলিম বলেন- ‘এসবিই এর সিবিটিবেশ জটিল একটি পরীক্ষা যেখানে একজন পরীক্ষার্থীকে একাধারে ব্রডকাস্ট টেকনোলজি, নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল, ব্রডকাষ্ট পলিসি ও ফেডারেল কমিউনিকেশন কমিশন এর নীতিমালাসহ নানা বিষয়ে জ্ঞান রাখতে হয়। এই সার্টিফিকেশন পাওয়ার ফলে ব্রডাকাস্ট সেক্টরে আন্তর্জাতিকভাবে কাজের সুযোগ সৃষ্টি হবে এবং আমার পরিচয়ের বিভিন্ন মাধ্যম যেমন ভিজিটিং কার্ড, অনলাইন মাধ্যম, ইমেইল ইত্যাদিতে SBE এর লোগোসহ Certified Broadcast Technologist (CBT) উপাধি ব্যবহার করতে পারবো’।
দীর্ঘ সময়ের ব্রডকাস্ট ক্যারিয়ার
সালাউদ্দিন সেলিম গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বর্তমানে সময় টেলিভিশনে ‘সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি প্রধানের দায়িত্বে আছেন।
এ ছাড়াও অতীতে STV US, CSB News, Desh TV, Channel 24 কাজ করেছেন এবং Ekushey TV, Asian TV, Nagorik TV, Eattor TV সহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে পরামর্শক হিসেবে কাজ করেছেন ।
তিনি একাধিক টিভি চ্যানেলের ব্রডকাস্ট সিস্টেম ডিজাইন, ওয়ার্কফ্লো তৈরি ও ইনস্টলেশনের কাজ করেছেন যেটা তার দক্ষতা হিসেবে দেশে একটি উদাহরণ তৈরি হয়েছে।
এ ছাড়াও তিনি বেশ কয়েকটি ডিজিটাল মিডিয়া প্রোজেক্ট, একাধিক আইপিটিভ, এবং বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশনে ব্রডাকাস্ট টেকনোলজি পরামর্শক হিসেবে কাজ করেছেন।
তিনি ২০০৭ সালে বাংলাদেশের প্রথম আইপি টিভি এবং আইপি-ভিত্তিক লাইভ ব্রডকাস্ট প্রযুক্তি ডেভেলপ করেছিলেন যেটা ঐ সময়ের বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলো তার কৃতিত্ব প্রকাশ করেছিল।
জনশক্তি সৃষ্টির নীরব কারিগর
ডিজিটাল মিডিয়া, ব্রডকাস্ট এবং মাল্টিমিডিয়া সেক্টরে দক্ষ জনশক্তি তৈরিতে তিনি নীরব যোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন। ২০০৫ সালে টিভি মিডিয়ায় ক্যারিয়ার শুরু করার পর তিনি লক্ষ্য করেন—দেশের কোর ব্রডকাস্ট টেকনোলজি সেক্টরে বিশেষজ্ঞের ঘাটতি এবং বিদেশি পেশাদারের ওপর নির্ভরতা। তখন থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে নতুন জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি সদ্য পাশ করা শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে তাদের ক্যারিয়ার গঠনে সযোগিতা করেছেন।
এ ছাড়া মিডিয়ার বাইরেও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও জার্নালিজম ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের বাস্তবমূখী শিক্ষা গ্রহণের জন্য একাধিক ব্রডকাস্টিং ল্যাব তৈরিতে সহযোগিতা করেছেন। পাশাপাশি সালাউদ্দিন সেলিম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিডিয়া প্রতিষ্ঠান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রডকাস্ট, মাল্টিমিডিয়া ও ডিজিটাল মিডিয়ার উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন।
সালাউদ্দিন সেলিম বলেন- “তিনি এ পর্যন্ত হাজারেরও বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার গড়তে সহায়তা করেছেন” ।
ডিজিটাল মিডিয়া সেক্টরে নীরব বিপ্লব
সালাউদ্দিন সেলিম বাংলাদেশের ডিজিটাল মিডিয়া রূপান্তরে পথিকৃত হিসেবে বিবেচিত। তিনি প্রথমদিকে একটি টিভি চ্যানেল ও একটি প্রিন্ট মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশনের পাইলট প্রোজেক্ট শুরু করেন। দ্রুত সাফল্যের পর আরও অনেক মিডিয়া প্রতিষ্ঠান তাকে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করে এবং ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে। বর্তমানে ডিজিটাল মিডিয়ায় যে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে—তার একটি বড় অংশেই তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত জনশক্তির অবদান রয়েছে।
অর্জনের অনুভূতি
তার দীর্ঘ ২০ বছরের ব্রডকাস্টিং ক্যারিয়ারের এটি প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক সার্টিফিকেশন। সালাউদ্দিন সেলিম বলেন— “এই সার্টিফিকেট শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্বমানের এই স্বীকৃতি দেশের ব্রডকাস্ট প্রযুক্তিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।”







