পাঠাওভার্স এক্সপ্লোরেশন ও মাসব্যাপী অফার
পাঠাও ফেস্টে থাকছে ২৫% পর্যন্ত ছাড় ও বিশেষ ক্যাশব্যাক
- ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী পাঠাও সুপার অ্যাপে চলবে ‘পাঠাও ফেস্ট’
- বাইক, কার ও সিএনজি রাইডে ২৫% পর্যন্ত ছাড় এবং দুপুর ১২টা থেকে ১টায় ২X পয়েন্ট
- ফুড অর্ডারে সারাদিন ফ্রি ডেলিভারি, ৪০% পর্যন্ত ছাড় ও ‘উইশ’ ক্যাম্পেইনে স্বপ্নপূরণের সুযোগ
এক্সাইটিং অফার, রিওয়ার্ড, গেম ও দারুণ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘পাঠাও ফেস্ট’। ১৫ নভেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পাঠাও সুপার অ্যাপজুড়ে এই আয়োজন চলবে। “এক্সপ্লোর দ্য পাঠাওভার্স” থিমকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে দৈনন্দিন রাইড, ফুড অর্ডার, পার্সেল এবং ইন-অ্যাপ গেমসের মাধ্যমে পাঠাও ইকোসিস্টেমের বিভিন্ন সার্ভিস এক্সপ্লোর করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
রাইড ও ফুড অর্ডারে বিশেষ ছাড়
দৈনন্দিন যাতায়াত সাশ্রয়ী করতে পাঠাও বাইক, কার এবং সিএনজি রাইডে ২৫% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘গোল্ডেন আওয়ার’-এ বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স এবং প্রাইম রাইডে ২X পয়েন্ট পাওয়া যাবে। এছাড়া পাঠাও পে-এর মাধ্যমে পেমেন্ট করলে আরও ২X অর্থাৎ মোট ৪X পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে। ফুডপ্রেমীদের জন্য যেকোনো স্থান থেকে যেকোনো রেস্টুরেন্টে অর্ডারে সারাদিন ফ্রি ডেলিভারির পাশাপাশি নির্বাচিত রেস্টুরেন্টে ৪০% পর্যন্ত ছাড় থাকছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিল উপভোগ করা যাবে।
ক্যাশব্যাক ও ইন-অ্যাপ গেম
পাঠাও পে ব্যবহারকারীদের জন্য বাইক, কার, সিএনজি, ফুড এবং পার্সেল—এই তিনটি সার্ভিসের প্রতিটিতে প্রথম এলিজিবল ট্রানজেকশনে ১০% (সর্বোচ্চ ১০০ টাকা) করে মোট ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ডেইলি ইন-অ্যাপ কুইজ গেম “ওস্তাদ! ডানে না বামে?”। প্রতিদিন অ্যাপে ৩টি করে নতুন কুইজ কার্ড যুক্ত হবে এবং ডানে বা বামে সোয়াইপ করে উত্তর দিয়ে খেলায় অংশ নেওয়া যাবে। টানা ৩ দিন সঠিক উত্তর দিয়ে পয়েন্ট অর্জনের মাধ্যমে ১৫ জন বিজয়ী পাবেন গোল্ড কয়েন ও এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার। এছাড়া ক্যাম্পেইনজুড়ে ১১টি বিশেষ ইচ্ছা বা স্বপ্ন পূরণের ‘উইশ’ পাঠাও কার্যক্রম থাকছে।
পার্টনার ব্যাংক ও ব্র্যান্ডের অফার
নির্দিষ্ট ব্যাংক ও ব্র্যান্ডের মাধ্যমে থাকছে বাড়তি সাশ্রয়। সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি ব্যাংকের কার্ড দিয়ে রাইড ও ফুড অর্ডারে ১০% (সর্বোচ্চ ১০০ টাকা) ডিসকাউন্ট পাওয়া যাবে। বিকাশ পেমেন্টেও পাঠাও ফুড ও রাইডে আকর্ষণীয় ডিসকাউন্টের সুযোগ রয়েছে। পাশাপাশি পিকাবু, হারল্যান এবং ওয়াওজা-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে গিফট হ্যাম্পার, ফ্রি পাস ও ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে পাঠাও।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বর্তমানে বাংলাদেশের বৃহত্তম ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম, যার ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এবং ৪ লক্ষাধিক হিরো রয়েছে।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





